Tuesday, May 19, 2026

Petrol Diesel Price Hike:জ্বালানির দামে আগুন! মাথায় হাত মধ্যবিত্তর

Date:

Share post:

পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফল বেরোতেই চড়চড়িয়ে বাড়ছে পেট্রোল- ডিজেলের দাম। গত চারদিনে তিনদিন দাম বেড়েছে জ্বালানির। বৃহস্পতিবার মধ্যরাত থেকে প্রতি লিটারে ৮৪ পয়সা করে বাড়ল পেট্রোলের দাম। ডিজেলের দামও লিটারপ্রতি ৮০ পয়সা করে বেড়েছে।ফলে কলকাতায় লিটার প্রতি পেট্রোলের নতুন দাম ১০৭ টাকা ১৪ পয়সা এবং লিটার প্রতি ডিজেল ৯২ টাকা ২২ পয়সা হয়েছে। আজকের দামবৃদ্ধি নিয়ে গত চার দিনে প্রায় ২.৫০ টাকা দাম বাড়ল পেট্রোল ও ডিজেলের।

আরও পড়ুন:Breakfast News:ব্রেকফাস্ট নিউজ

করোনা মহামারির ধাক্কা সামলে উঠতে পারেনি মধ্যবিত্ত মানুষ। তার উপর গোঁদের ওপর বিষফোঁড়ার মত রকেট গতিতে পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধিতে মাথায় হাত পড়েছে মধ্যবিত্তর। কারণ জ্বালানির দামের প্রভাব স্বভাবতই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামেও হেরফের ঘটাতে পারে। তাই ভাঁড়ারেও এর সরাসরি প্রভাব পড়বে তা বলাই বাহুল্য। ফলে চাপ বাড়ল মধ্যবিত্তের।


প্রসঙ্গত , উত্তরপ্রদেশ সহ পাঁচ রাজ্যে ভোট থাকায় দীর্ঘদিন জ্বালানির দাম বাড়ায়নি কেন্দ্র। ভোটের ফল বেরনোর ১১ দিনের মাথায় বাড়ানো হয় পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম। রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম একধাক্কায় ৫০ টাকা বাড়ানো হয়। সিলিন্ডার পিছু রান্নার গ্যাসের দাম বেড়ে হয় ৯৭৬ টাকা।

Related articles

মাথা নত করব না: পুরসভার নোটিশ নিয়ে সাফ জানালেন অভিষেক

কলকাতা পুরসভার তরফ থেকে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কালীঘাট রোড এবং...

ভারতে মানবাধিকার লঙ্ঘন: নরওয়েতে মোদির পথেই প্রশ্ন এড়ালো বিদেশ মন্ত্রক

সংবাদ মাধ্যমের স্বাধীনতায় বিশ্ব এক নম্বর দেশ নরওয়ে। তাই সেখানে সাংবাদিকও ভেবেছিলেন যে কোনও প্রশ্ন করলেই উত্তর পাওয়া...

পাহাড়-সহ উত্তরবঙ্গের একাধিক জেলার পুরসভায় প্রশাসক নিয়োগ রাজ্যের

পাহাড়-সহ উত্তরবঙ্গের একাধিক পুরসভায় প্রশাসক নিয়োগ করল রাজ্য সরকার (West Bengal Govt.)। পুর আইন অনুযায়ী নতুন বোর্ড গঠন...

ফলতার পুনর্নির্বাচন থেকে জাহাঙ্গীরের সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ব্যক্তিগত! বলল তৃণমূল, ছক থাকার আশঙ্কা শুভেন্দুর

ফলতার পুনর্নির্বাচন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত একেবারে তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,...