Thursday, May 14, 2026

kolkata-Water Supply : ধাপার পাম্পিং স্টেশনে মেরামতি, শনিবার সকাল থেকে জল বন্ধ কলকাতায়

Date:

Share post:

শনিবার সকাল থেকে পূর্ব ও দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকায় জল বন্ধ থাকবে (kolkata water supply) । কলকাতা পুরসভা সূত্রে জানানো হয়েছে ধাপার জয় হিন্দ জল প্রকল্পে শনিবার সকাল থেকেই মেরামতির কাজ চলবে । সেইসঙ্গে এয়ার ভাল্ভের ত্রুটি মেরামতির কাজও চলবে। আর সেই কারণেই জল সরবরাহ বন্ধ থাকবে। ইস্টার্ন বাইপাস, বেলেঘাটা, যাদবপুর সহ বিস্তীর্ণ এলাকায় শনিবার সকাল থেকেই জল সরবরাহ হবে না।

কলকাতা পুরো নিগাম জানিয়েছে ধাপ্পা পাম্পিং স্টেশন থেকে যে সমস্ত বুস্টার পাম্পিং স্টেশনে জল সরবরাহ করা হয় সেগুলিতেও শনিবার জল যাবে না। সেগুলি হল : জি জে খান বুস্টার পাম্পিং স্টেশন, মুকুন্দপুর বুস্টার পাম্পিং স্টেশন, বুস্টার পাম্পিং স্টেশন, পাটুলি বুস্টার পাম্পিং স্টেশন, তেলিপাড়া বুস্টার পাম্পিং স্টেশন, সিএন রায় রোড বুস্টার পাম্পিং স্টেশন, জিএস বুস্টার পাম্পিং স্টেশন।

জানা গিয়েছে মেরামতির কাজ সম্পূর্ণ শেষ হতে শনিবার বিকেল হয়ে যাবে । ফলে জল সরবরাহ স্বাভাবিক হতে রবিবার পর্যন্ত সময় লাগতে পারে।

 

Related articles

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...

আইপিএলের মঞ্চে ভালো খেলার পুরস্কার, সিনিয়র দলে প্রোমোশন বৈভবের

বয়স মাত্র ১৫, কিন্তু ব্যাট হাতে তাঁর আত্মবিশ্বাস ও আগ্রাসন নজর কেড়েছে ক্রিকেট মহলের। সেই প্রতিভার স্বীকৃতি মিলল...