Thursday, May 14, 2026

আমজনতার অস্বস্তি: ফের দাম বাড়তে চলেছে অত্যাবশ্যকীয় ৮০০ ওষুধের

Date:

Share post:

লাগামছাড়া মূল্যবৃদ্ধিতে দিশাহারা দেশবাসী। উদ্বেগ আরও বাড়িয়ে আগামী মাস থেকে দেশজুড়ে দাম বাড়তে চলেছে ৮০০ অত্যাবশ্যকীয় ওষুধের(medicine)। শুক্রবার ওষুধের মূল্যবৃদ্ধি এই তথ্য প্রকাশ করেছে ন্যাশনাল ফার্মাসিটিক্যাল প্রাইসিং অথরিটি(NPPO)। বলার অপেক্ষা রাখে না এই মূল্যবৃদ্ধিতে সমস্যায় পড়তে চলেছে দেশের সাধারণ মানুষ।

জানা গিয়েছে, ১ এপ্রিল থেকে যে সকল ওষুধের দাম বাড়ছে তার মধ্যে রয়েছে জ্বর, সংক্রমণ, ত্বকের অসুখ, উচ্চ রক্তচাপ, রক্তাল্পতা ও হৃদরোগের ওষুধ। পাইকারি মূল্য বৃদ্ধির সূচকে এই দাম বৃদ্ধি হচ্ছে ১০.৭ শতাংশ। এ প্রসঙ্গে সংশ্লিষ্ট সংস্থার তরফে জানানো হয়েছে, “বাণিজ্য ও শিল্প মন্ত্রকের আর্থিক উপদেষ্টার দপ্তরের পেশ করা পাইকারি মূল্যবৃদ্ধির সূচক ২০২১ ক্যালেন্ডার ইয়ারে বার্ষিক ১০.৭৬৬০৭ শতাংশ বাড়ছে ২০২০ সালের তুলনায়। ড্রাগস (প্রাইস কন্ট্রোল) অর্ডার, ২০১৩ এর বিধান অনুযায়ী পরবর্তী পদক্ষেপের জন্য এটি সংশ্লিষ্ট সকলের নজরে আনা হচ্ছে।”

আরও পড়ুন:Messi: ‘কাতার বিশ্বকাপের পর কি করব আমি নিজেও জানি না’, ভেনেজুয়েলাকে হারিয়ে বললেন মেসি

উল্লেখ্য, ৫ রাজ্যে ভোট পর্ব মিটে যাওয়ার পর একই মূল্যবৃদ্ধিতে দিশাহারা দেশের সাধারণ মানুষ। হুরমুড়িয়ে দাম বেড়েছে পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের। ফলস্বরূপ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি আকাশ ছুঁয়েছে। এরই মাঝে অত্যাবশ্যকীয় ওষুধের মূল্যবৃদ্ধি মধ্যবিত্তের মাসিক বাজেটে বড়সড় প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তথ্য অনুযায়ী, প্যারাসিটামল, আজিথ্রোমাইসিন, ফেনোবার্বিটোন, সিপ্রোফ্লক্সাসিন হাইড্রোক্লোরাইড, মেট্রোনিডাজোল, ফেনিটোইন সোডিয়ামের মতো অত্যাবশকীয় ওষুধের দাম বাড়বে।

Related articles

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...

আইপিএলের মঞ্চে ভালো খেলার পুরস্কার, সিনিয়র দলে প্রোমোশন বৈভবের

বয়স মাত্র ১৫, কিন্তু ব্যাট হাতে তাঁর আত্মবিশ্বাস ও আগ্রাসন নজর কেড়েছে ক্রিকেট মহলের। সেই প্রতিভার স্বীকৃতি মিলল...