Saturday, March 14, 2026

উত্তরপ্রদেশ বিধানসভায় বিরোধী দলনেতার দায়িত্ব পেলেন অখিলেশ যাদব

Date:

Share post:

আগামী লক্ষ্য স্থির করে বিজেপি(BJP) বিরোধী লড়াইয়ে দলকে আরও মজবুত করে তুলতে উত্তরপ্রদেশের(Uttar Pradesh) মাটি আঁকড়ে পড়ে থাকার সিদ্ধান্ত নিয়েছেন অখিলেশ যাদব(Akhilesh Yadav)। মাঠে নেমে লড়াই করতে সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে বিধানসভাতে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এবার উত্তর প্রদেশ বিধানসভায় বিরোধী দলনেতার দায়িত্ব দেওয়া হল অখিলেশ যাদবকে। সর্বসম্মতিতে সমাজবাদী পার্টির(Samajwadi Party) সভাপতি অখিলেশ যাদবকে এই পদের জন্য মনোনীত করা হয়।

উত্তর প্রদেশের প্রধান বিরোধী দলের জায়গা পেয়েছে সমাজবাদী পার্টি। বিধানসভা নির্বাচনে সপা জোটের প্রাপ্ত আসন ১২৫। এরমধ্যে সমাজবাদী পার্টি ১১১ ও বাকি আসন পেয়েছে জোট সঙ্গীরা। নির্বাচনী ফলাফল প্রকাশ্যে আসার পর সাংসদ পদ থেকে ইস্তফায় রাজনৈতিক মহলের ধারণা ছিল আগামী লক্ষ্য স্থির করে উত্তর প্রদেশ রাজনীতিকেই মূল ফোকাস করতে মাঠে নামছেন অখিলেশ। সেই পথে এবার বিরোধী দলনেতার দায়িত্ব কাঁধে তুলে নিলেন তিনি।

আরও পড়ুন:Bogtui Update: বগটুইয়ের ঘটনাস্থল পরিদর্শন, থানায় গিয়ে নথি সংগ্রহ সিবিআইয়ের

এদিকে যোগী আদিত্যনাথের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণের পরই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। এর শুরুটা অবশ্য অখিলেশ যাদব করলেন। একানা স্টেডিয়ামে যোগী আদিত্যনাথের শপথ গ্রহণ প্রসঙ্গে টুইটারে অখিলেশ যাদব লেখেন, “যে স্টেডিয়ামে আজ মুখ্যমন্ত্রী শপথ নিচ্ছেন তা সমাজবাদী পার্টির সরকার তৈরি করেছে। সবার তৈরি স্টেডিয়ামে নতুন সরকারকে শপথ গ্রহণের শুভেচ্ছা।”

spot_img

Related articles

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...