Sunday, May 17, 2026

আগামী সপ্তাহে ভারত বনধ, রাজ্য সচল রাখতে কড়া নির্দেশিকা নবান্নর

Date:

Share post:

মোদি সরকারের(Modi govt) বিরোধিতায় ১২ দফা দাবিতে আগামী সোম ও মঙ্গলবার ভারত বনধের ডাক দিয়েছে কেন্দ্রীয় শ্রমিক সংগঠন এবং শিল্পভিত্তিক ফেডারেশন সমূহ। তবে কর্মনাশা এই বন্ধ মোকাবিলায় ও সরকারি কাজে যাতে কোনো ব্যাঘাত না ঘটে তার জন্য তৎপর হয়ে উঠল রাজ্য সরকার। ইতিমধ্যেই নবান্নের(Nabanna) তরফে সমস্ত সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে জারি করা হলো নির্দেশিকা।

সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে এই দুদিন রাজ্যের সমস্ত সরকারি স্কুল, কলেজ, অফিস, আদালত খোলা থাকবে। ছুটি নিতে পারবেন না কোন কর্মচারী। ছুটির আবেদন করলেও তা মঞ্জুর করা হবে না। এই দুদিন কোন সরকারি কর্মী অনুপস্থিত থাকলে বেতন কাটা যাবে তাঁর। যদিও বেশ কয়েকটি ক্ষেত্রে ছুটির আবেদন মঞ্জুর করবে সরকার। সেগুলি হল, যদি কোনো সরকারি কর্মী হাসপাতালে ভর্তি থাকেন বা পরিবারের কারও যদি বড় কোন দুর্ঘটনা ঘটে সে ক্ষেত্রে ছুটি মঞ্জুর হবে। ২৫ মার্চের আগে থেকে যদি কোনো সরকারি কর্মী অসুস্থ থেকে থাকেন বা ২৫ মার্চের আগে যদি কারো ছুটি মঞ্জুর হয়ে থাকে তাদের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। পাশাপাশি যারা মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন তাদের ছুটি বহাল রাখবে সরকার।

Related articles

পার্থতে মুগ্ধ শমীক ! রাজনীতির ভিন্ন মেরু বিলীন শিল্পপ্রেমের সৌহার্দ্যে

একজন শাসকদলের রাজ্য সভাপতি- সাংসদ, অপরজন সদ্য বিরোধী হওয়া দলের লোকসভার সাংসদ। রাজনীতির মঞ্চে যতই ভিন্ন মেরুতে অবস্থান...

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...