Sunday, May 17, 2026

ইডির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সঞ্জয় রাউতের, চিঠি লিখলেন প্রধানমন্ত্রীকে

Date:

Share post:

ইডি-সিবিআইয়ের মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অভিযোগ করছে বিজেপি বিরোধী দলগুলি। এবার শিবসেনার (Sivsena) মুখপাত্র তথা দলের মুখপত্র ‘সামনা’র এডিটর সঞ্জয় রাউত (Sanjay Raut) বিস্ফোরক অভিযোগ করলেন। ইডির (ED) আধিকারিকদের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ করেন তিনি। এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) চিঠি দিলেন সঞ্জয়।

সেখানে ইডির আধিকারিকদের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ করেন সঞ্জয়। তাঁর চিঠিতে লিখেছেন, যে লক্ষ-কোটি টাকা তাঁরা নেন সেটা হাত ঘুরে বিভিন্ন কোম্পানিতে লগ্নি হয়। এক্ষেত্রে জিতেন্দ্র চন্দ্রলাল নবিলানির নাম উল্লেখ করেছেন সঞ্জয়। একইসঙ্গে সাতটা কোম্পানির নাম জানিয়েছেন তিনি। তাঁর কথায়, এই সাতটা কোম্পানিতে রয়েছেন এই জিতেন্দ্র এবং তিনি ইডির থেকে টাকা নিয়ে এই কোম্পানিগুলোতে খাটাচ্ছেন।

সঞ্জয় তাঁর চিঠিতে উল্লেখ করেছেন, ২০১৩ সুপ্রিমকোর্ট একটি রায় সিবিআইকে (CBI) “খাঁচায় বন্দি তোতা পাখি” বলে ঘোষণা করেছিল। একই পথে হাঁটছে ইডিও। একের পর এক তথ্য তুলে ধরেছেন সঞ্জয়। তিনি বলেন, এর আগে উপরাষ্ট্রপতিকে তিনি এ বিষয়ে চিঠি লিখেছেন। কিন্তু শিবসেনার মুখপাত্রের মতে, প্রধানমন্ত্রীকে এ বিষয়ে জানানো তাঁর উচিত মনে হয়েছে, সে কারণেই অভিযুক্ত কোম্পানির নাম, কাদের থেকে কত টাকা নেওয়া হয়েছে সমস্ত তথ্য দিয়ে নরেন্দ্র মোদির কাছে পাঠিয়েছেন শিবসেনার মুখপাত্র। এখন এই চিঠি পাওয়ার পর প্রধানমন্ত্রী এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেন কি না সেটাই দেখার।

আরও পড়ুন- এবার ময়দানে অভিষেকের টিম, ‘খেলা হবে’ পয়লা বৈশাখ থেকেই

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...