Tuesday, June 23, 2026

পেঁয়াজ রফতানি নিয়ে ভারত-বাংলাদেশ সীমান্তে উত্তেজনা, লরিতে আগুন

Date:

Share post:

পেঁয়াজ রফতানি নিয়ে ভারত – বাংলাদেশ সীমান্তে উত্তেজনা।বাংলাদেশে পেঁয়াজ রফতানির লরিতে আগুন ধরিয়ে দিল দুষ্কৃতীরা। গত দু’দিনে তিনটি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে দুষ্কৃতীরা। প্রায় দশ লক্ষ টাকার ক্ষতি হয়েছে ব্যবসায়ীদের। মালদহ জেলার ইংরেজবাজার থানার মহিদীপুর আন্তর্জাতিক স্থল বাণিজ্য কেন্দ্রে এই ঘটনা ঘটেছে। ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় পেঁয়াজ ভর্তি অনেকগুলি লরি সারি বেঁধে দাঁড়িয়ে ছিল । ওই সবকটি গাড়িরই । বাংলাদেশে পেঁয়াজ নিয়ে যাওয়ার কথা কিন্তু সীমান্ত এলাকার দুষ্কৃতীরা প্রকাশ্যে এই গাড়িতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ ছুটে আসে। তদন্ত শুরু হয়েছে। কে বা কারা কীসের উদ্দেশ্যে এই অগ্নিকাণ্ড ঘটেছে তা জানার চেষ্টা চলছে। তবে এই ঘটনায় প্রায় দশ লক্ষ টাকার ক্ষতি হয়েছে ব্যবসায়ীদের। আতঙ্কে রপ্তানিকারকেরা। পুলিশ সূত্রে জানা গেছে একশ্রেণির দুষ্কৃতী এই সীমান্ত এলাকায় তোলাবাজি করে। কোনও রফতানি ব্যবসায়ী তোলা দিতে অস্বীকার করলে এমন কাণ্ড ঘটানো হয় বলে অভিযোগ।

 

 

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...