Thursday, May 14, 2026

Kolkata Police:অবরোধে আটক পরীক্ষার্থী, নিজের বাইকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিলেন ট্রাফিক সার্জেন্ট

Date:

Share post:

এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল তিলোত্তমা। অবরোধ-বিক্ষোভে আটকে পড়েছিলেন এক দশম শ্রেণির পরীক্ষার্থী। এদিকে স্কুলে পরীক্ষার ঘণ্টাও ততক্ষণে বেজে গিয়েছে। রাস্তায় দাঁড়িয়ে কাঁদছে অসহায় কিশোর। আর বোধহয় পরীক্ষা দেওয়া হল না। কিন্তু না! নিমেষে সবকিছু সম্ভবপর করলেন যাদবপুর ট্রাফিক গার্ডের সার্জেন্ট সপ্তর্ষি ব্রহ্ম। মাত্র পাঁচ মিনিটের মধ্যেই পরীক্ষার্থীকে স্কুলে পৌঁছে দিলেন তিনি। কলকাতা পুলিশের এই মানবিক ভূমিকায় অভিভূত সকলেই। গোটা ঘটনায় কলকাতা পুলিশকে সাধুবাদ জানিয়েছেন রাজ্যবাসী।

আরও পড়ুন:করোনা আক্রান্ত ইজরায়েলের প্রধানমন্ত্রীর!ভারত সফর বাতিলের সম্ভাবনা


ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ১১টা ৩৫। যাদবপুর এইট বি বাস স্ট্যান্ডে তখন চলছে রাজনৈতিক একটি দলের বিক্ষোভ-অবরোধ। কিছুতেই বাসের চাকা গড়াতে দেবেন না অবরোধ সমর্থকরা। এদিকে স্ট্যান্ডে দাঁড়িয়ে কাঁদছে এক স্কুল পড়ুয়া। কারণ জিজ্ঞেস করতে পড়ুয়ার কাছে এগিয়ে আসেন এক যাদবপুর ট্রাফিক গার্ডের সার্জেন্ট। জানতে পারেন, ঢাকুরিয়ার এক স্কুলের দশম শ্রেণির ছাত্র ওই কিশোর। সাড়ে এগারোটায় স্কুলে আইসিএসই প্রি বোর্ড পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। অথচ সে সময়মতো পৌঁছতে পারেনি। সবকিছু শুনে আর এক মুহূর্ত দেরি করেননি কর্তব্যরত পুলিশ সার্জেন্ট। নিজের বাইকে বসিয়ে মিনিট পাঁচেকের মধ্যে ওই ছাত্রকে স্কুলে পৌঁছে দেন তিনি। শুধু তাই নয়, স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরীক্ষা দেওয়ার জন্য তাকে কিছুটা বাড়তি সময়ও দেওয়ার ব্যবস্থা করে দেন কর্তব্যরত পুলিশকর্মী।

প্রসঙ্গত, কেন্দ্রের একগুচ্ছ নীতির প্রতিবাদে ট্রেড ইউনিয়গুলি সোম ও মঙ্গলবার ধর্মঘট ডাকে। সোমবার সকাল থেকেই রাস্তায় নামে ধর্মঘটিরা। আর এই রাস্তা অবরোধেই যাদবপুরের এইট বি বাসট্যান্ডে আটকে পড়ে ওই কিশোর।

Related articles

টুটুকে নিয়ে সুপার জায়ান্টের পোস্ট বিতর্কে দেবাশিসের জবাব ,আবেগপ্রবণ বার্তা সৃঞ্জয়ের

প্রয়াত টুটু বোসকে(Tutu Bose) শ্রদ্ধা জানিয়েই ডার্বির প্রস্তুতি শুরু মোহনাগানের। বাগান রত্ন প্রয়াত স্বপনসাধন বোসকে(টুটু) শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার...

ভোট পরবর্তী হিংসা মামলায় মমতার সওয়ালেই মান্যতা! পুলিশকে কড়া নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের

দীর্ঘ বছর পরে কালো কোট পরে এজলাসে দাঁড়িয়ে সওয়াল করলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই...

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...