Thursday, May 14, 2026

Blast: সাতসকালেই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল বাসন্তী, আতঙ্কিত এলাকাবাসী

Date:

Share post:

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল দক্ষিণ ২৪ পরগণার বাসন্তীর ফুলমালঞ্চ গ্রাম। বিস্ফোরণের জেরে একটি বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।  কী থেকে এই বিস্ফোরণ, তা খতিয়ে দেখছে পুলিশ। যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। তবে ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।


আরও পড়ুন:সরাসরিঃউত্তরবঙ্গ সফরের তৃতীয় দিনে মুখ্যমন্ত্রী


মঙ্গলবার সকাল সাড়ে ৯টা নাগাদ আচমকা বিস্ফোরণ ঘটে বাসন্তীর ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের ১০ নম্বর বোরিয়া গ্রামের বাসিন্দা মফিজুদ্দিন সরকারের বাড়িতে। মফিজুদ্দিনের একটি মাটির ঘর থেকে আচমকা বিস্ফোরণের বিকট আওয়াজ শোনা যায়। তার জেরে ওই ঘরটিতে আগুন লেগে যায়। স্থানীয়দের অনুমান, বাড়িতে বোমা বা দাহ্য কোনও বস্তু মজুত থাকায় এই বিস্ফোরণ ঘটেছে।

Related articles

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...