Sunday, May 17, 2026

KKR: আরসিবির বিরুদ্ধে জয় লক্ষ‍্য নাইট বাহিনীর

Date:

Share post:

আইপিএলের ( IPL) প্রথম ম‍্যাচে গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসকে(CSK) হারিয়ে অভিযান শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স(KKR)। বলা ভালো গতবারের ফাইনালে হারের বদলাও নিয়েছেন নাইটরা। এই মুহূর্তে ফুরফুরে মেজাজে কেকেআর শিবির। বুধবার শ্রেয়স আইয়রদের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর(RCB)।

সোমবার কলকাতা ফ্র্যাঞ্চাইজির ট্যুইটারে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে সুইমিং পুলেই ফিটনেস ট্রেনিংয়ে মেতেছেন শ্রেয়স আইয়াররা। ওয়াটার অ্যারোবিক্স থেকে শুরু করে বিভিন্ন ধরণের প্রতিযোগিতা। এবং তা সুইমিং পুলের ভিতরেই। মজার এই ভিডিওতে ধরা পড়েছে কেকেআর ক্রিকেটারদের মজাদার ফিটনেস ট্রেনিং। যার প্রতিটি মুহূর্ত উপভোগ করছেন শ্রেয়সরা।

বুধবার পরের ম্যাচে নাইটদের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। যারা আবার প্রথম ম্যাচেই পাঞ্জাব কিংসের কাছে হেরেছে। তাই বলে বিরাট কোহলিদের হাল্কাভাবে নিচ্ছেন না শ্রেয়সরা। তাই জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে নাইট বাহিনী। অধিনায়ক শ্রেয়স এবং অজিঙ্ক রাহানেকে দেখা যায় দীর্ঘক্ষণ ব্যাট করতে। প্রথম ম্যাচে ৩৪ বলে ৪৪ রান করে দলকে ভরসা দিয়েছেন রাহানে। অভিজ্ঞ ব্যাটার সিএসকে ম্যাচের পর জানিয়েছিলেন, কোচ ব্রেন্ডন ম্যাকালাম ভয়ডরহীন ক্রিকেট খেলার পরামর্শ দিয়েছিলেন। সেই মন্ত্রেই তিনি সফল। এবার আরসিবি ম্যাচেও ধারাবাহিকতা বজায় রাখতে মরিয়া রাহানে।
রাহানের মতোই জাতীয় দলের সীমিত ওভারের দলে আরেক ব্রাত্য উমেশ যাদবও প্রথম ম্যাচে বল হাতে সবাইকে চমকে দিয়েছেন। ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে ২ উইকেট দখল করেছিলেন উমেশ। এবারের নিলামে প্রথমে অবিক্রিত ছিলেন বিদর্ভের অভিজ্ঞ পেসার। তবে একেবারে শেষ রাউন্ডে উমেশকে ২ কোটি টাকায় কিনেছিল কেকেআর। প্রথম ম্যাচেই আস্থার মান রাখেছেন তিনি।

আরও পড়ুন:India Team: কলকাতায় ভারতীয় দলের প্রস্তুতি শিবির নিয়ে সংশয়, হতে পারে পুণে এবং দোহা: সূত্র

 

 

Related articles

তিলজলার আগুনের ঘটনায় চিকিৎসাধীনের মৃত্যু, মৃত বেড়ে ৩

তিলজলার(Tiljala) ভয়াবহ অগ্নিকাণ্ডে আবারও এক মৃত্যু। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন ওই ব্যক্তি। মৃতের নাম মহম্মদ ইব্রা। তিলজলার(Tiljala)...

এখনই অতিমারী নয়: ইবোলা রোগ মহামারী, ঘোষণা WHO-এর

আফ্রিকার দুই দেশে ইবোলা রোগে দ্রুত মৃত্যুর ঘটনায় এবার ইবোলাকে মহামারী ঘোষণা করে স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা (Global Health...

মাতৃহারা লিয়েন্ডার, প্রয়াত ভারতীয় মহিলা বাস্কেটবল দলের প্রাক্তন অধিনায়ক

প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল খেলোয়াড় এবং লিয়েন্ডার পেজের (Leander Paes) মা জেনিফার(Jennifer )পেজ প্রয়াত। ক‍্যানসারে আক্রান্ত ছিলেন। তাঁর অস্ত্রোপচারও...

‘কচ্ছপ নীতি ও খরগোশ’, উৎপল সিনহার কলম 

এক যে ছিল কচ্ছপ, আর ছিল এক খরগোশ। ওঃ, আবার সেই প্রাচীন গপ্পো, নীতি শিক্ষে ! হ্যাঁ হ্যাঁ, খুব মনে...