Sunday, April 26, 2026

লক্ষ্যপূরণ করে পর্তুগালবাসীকে ধন্যবাদ রোনাল্ডোর

Date:

Share post:

না কোনও অঘটন ঘটেনি। মঙ্গলবার রাতে উত্তর ম্যাসিডোনিয়াকে পরিষ্কার ২-০ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপের (Qatar World Cup 2022) মূলপর্বে পর্তুগাল (Portugal)। ফলে আগামী নভেম্বরে কেরিয়ারের পঞ্চম বিশ্বকাপ খেলবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)।

কাতারের টিকিট পেতে তিনি নিজে যে কতটা মরিয়া ছিলেন, সেটা ম্যাচের আগে সাংবাদিক সম্মলেনই স্পষ্ট বুঝিয়ে দিয়েছিলেন রোনাল্ডো। আর লক্ষ্যপূরণের পর সিআর সেভেনের (Cristiano Ronaldo) বার্তা, ‘‘অভিযান সফল। আমরা কাতার বিশ্বকাপের মূলপর্বে। এটা আমাদের প্রাপ্য ছিল। আমরা নিজেদের অধিকার আদায় করে নিয়েছি। আমাদের টানা সমর্থন করে যাওয়ার জন্য পর্তুগালের (Portugal) প্রতিটি মানুষকে ধন্যবাদ।’’ রোনাল্ডোর ইনস্টাগ্রাম পোস্টই বুঝিয়ে দিচ্ছে এই মুহূর্তে তিনি কতটা তৃপ্ত।

আরও পড়ুন: নেইমারকে ছাড়াই জিতল ব্রাজিল, মেসিদের ড্র

উত্তর ম্যাসিডোনিয়া ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে রোনাল্ডোদের মুখোমুখি হয়েছিল। তবে পর্তুগালের হয়ে জোড়া গোল করে তাদের স্বপ্ন ভেঙে চুরমার করে দেন ব্রুনো ফার্নান্দেজ। রোনাল্ডো নিজে গোল না পেলেও, ব্রুনোর প্রথম গোলের ক্ষেত্রে বল সাজিয়ে দিয়েছিলেন। বিশ্বকাপের আসরে ৩৭ বছর বয়সি রোনাল্ডোর সেরা সাফল্য ২০০৬ সালে। জার্মানিতে অনুষ্ঠিত সেবারের বিশ্বকাপে সেমিফাইনালে উঠেছিল পর্তুগাল। কিন্তু ফ্রান্সের কাছে হেরে গিয়েছিল। কাতারে সেই অর্জনকেও ছাপিয়ে যেতে চাইবেন রোনাল্ডো।

কাতারে ভাল কিছু করার জন্য মুখিয়ে রয়েছেন পর্তুগালের কোচ ফার্নান্দো স্যান্টোসও। ২০১৬ সালে তাঁর কোচিংয়ে ইউরো চ্যাম্পিয়ন হয়েছিল পর্তুগাল। ২০১৯ সালে দেশকে জিতিয়েছেন ইউরোপীয় নেশনস কাপ ট্রফিও। আত্মবিশ্বাসী স্যান্টোস বলছেন, ‘‘জাতীয় দলের কোচ হিসেবে আমি ইতিমধ্যেই দু’টি খেতাব জিতেছি। কাতারে তৃতীয়টা জিততে চাই।’’



Related articles

বাংলায় ফলতা এবার একনম্বর, আমার থেকে ১টি হলেও বেশি ভোটে জাহাঙ্গিরকে জেতান: বার্তা অভিষেকের

লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার (Diamond Harbour) ছিল এক নম্বর। আর বিধানসভা নির্বাচনে এবার ফলতা ১ নম্বর হবে। রবিবার...

কম্বলে মুড়ে অপরাধীদের আনছে কেন্দ্রীয় বাহিনী: EVM লুটের নতুন ষড়যন্ত্র ফাঁস মমতার

নির্বাচনের প্রতিটি ধাপে নতুন নতুন পন্থায় বাংলার ভোটে কারচুপি করার পথ নিয়েছে বিজেপি। হাতিয়ার নির্বাচন কমিশন। ভোটার তালিকা...

কপালে ‘টেম্পল’ডিভাইস! স্বামীর সৌজন্যে প্রযুক্তিতে জোর সিন্ধুর

সাম্প্রতিক সময়ে ছন্দে নেই, বড় টুর্নামেন্ট জিততে পারছেন না। নিজেকে ফিট রাখতে প্রযুক্তি সহায়তা নিলেন পিভি সিন্ধু (PV...

কিংবদন্তি চিত্রগ্রাহক রঘু রাইয়ের প্রয়াণে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী

বিশিষ্ট চিত্র সাংবাদিক (Documentary Photographer) রঘু রাইয়ের প্রয়াণে (Raghu Rai) গভীর শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...