Tuesday, March 17, 2026

Imran Khan: ভোটাভুটির আগেই ইস্তফা? সেনাপ্রধানের দ্বারস্থ ইমরান খান

Date:

Share post:

ব্যাপক চাপে ইমরান খান। জল্পনা, সম্মান বাঁচাতে রবিবার ভোটাভুটির আগেই ইস্তফা দিতে পারেন পাক প্রধানমন্ত্রী। এই পরিস্থিতিতে বুধবার পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার সঙ্গে বৈঠক করেন ইমরান। এরপরেই ইস্তফার জল্পনা আরও তীব্র হয়েছে। পাক সংবাদমাধ্যমের একাংশের দাবি, চূড়ান্ত কোণঠাসা হয়ে অনাস্থা ভোটে পরাজয় নিশ্চিত বুঝে এবার জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। সেখানে তিনি প্রধানমন্ত্রিত্বের পদ থেকে পদত্যাগের কথা জানাতে পারেন। যদিও পাক প্রশাসন বা প্রধানমন্ত্রীর দফতর এই বিষয়ে নীরব।

রবিবার পাক সংসদে ইমরান খান সরকারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব নিয়ে ভোটাভুটি হওয়ার কথা। কিন্তু ভোটাভুটি হওয়ার আগেই স্পষ্ট হয়ে গেল ইমরানের ভবিষ্যৎ। আস্থা ভোটের চারদিন আগে অন্যতম শরিক দল এমকিউএম ইমরান সরকার থেকে নিজেদের সমর্থন তুলে নেওয়ার কথা ঘোষণা করেছে। এমনকী এমকিউএম বৃহত্তর বিরোধী জোটের সঙ্গে যুক্ত হওয়ার চুক্তি করেছে। দেশের অন্যতম প্রধান বিরোধী দল পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি ট্যুইট করে জানিয়েছেন, পিপিপি নেতৃত্বাধীন সম্মিলিত বিরোধী জোট এবং এমকিউএমের মধ্যে একটি চুক্তি হয়েছে। এমকিউএম বিরোধীদের সঙ্গে জোটবদ্ধ হওয়ায় ইমরান খানের পরাজয় কেউ ঠেকাতে পারবে না।

উল্লেখ্য, পাক সংসদের নিম্নকক্ষের সদস্য সংখ্যা ৩৪২। সরকার গড়ার জাদু সংখ্যা হল ১৭২। কিন্তু এমকিউএম বিরোধী জোটে শামিল হওয়ায় বিরোধীদের সদস্য সংখ্যা বেড়ে হয়েছে ১৭৭। অন্যদিকে ইমরানের পাশে এখন রয়েছেন ১৬৪ জন সাংসদ। শেষ পর্যন্ত ইমরান যদি বড় মাপের কোনও চমক দিতে না পারেন তবে পাটিগণিতের বিচারে তাঁর সরকার নিশ্চিতভাবেই এখন সংখ্যালঘু এবং অনাস্থা ভোটেও তাঁর পরাজয় নিশ্চিত।

অন্যদিকে ইমরান দাবি করেছেন, পাকিস্তানের সরকার ফেলতে বেশ কিছু দেশ টাকা ঢালছে। বিদেশি শক্তির একমাত্র লক্ষ্য হল পাকিস্তানে অস্থিরতা তৈরি করা। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী এই অভিযোগ জানিয়ে চিঠি লিখেছেন পাকিস্তানের প্রধান বিচারপতিকে। যদিও এতকিছুর পর সংখ্যার বিচারে ইমরান সরকারের পতন সময়ের অপেক্ষা। এখন দেখার, আস্থা ভোট পর্যন্ত ইমরান তাঁর কুর্সি ধরে রাখবেন নাকি সম্মান বাঁচাতে আগেই পদত্যাগ করবেন?

আরও পড়ুন- ‘দুয়ারে সরকার’ মডেলে এবার ‘দুয়ারে ব্যাঙ্ক’ পরিষেবা আনছে HDFC Bank

spot_img

Related articles

আজ বিকেলে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ, চমক ঘিরে জল্পনা রাজনৈতিক মহলে

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। সোমবার একপ্রস্থ প্রার্থী তালিকা প্রকাশ করেছে বাম...

রাতের কলকাতায় শিলাবৃষ্টি, মঙ্গলেও দক্ষিণবঙ্গে দুর্যোগের সতর্কতা!

চৈত্রের শুরু হতে না হতেই কালবৈশাখীর আমেজ দক্ষিণবঙ্গ জুড়ে। সোমবার সন্ধ্যা থেকেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি শুরু হয়েছিল জেলায় জেলায়।...

ভোট ঘোষণার পর কমিশনের রদবদল, ২৪ ঘণ্টার মধ্যে নতুন দায়িত্বে শীর্ষকর্তারা

ভোট ঘোষণার পর নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যের একাধিক শীর্ষ প্রশাসনিক ও পুলিশ আধিকারিককে সরানো হয়েছিল। তার ২৪ ঘণ্টার...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

মানুষের দৈনন্দিন জীবনে নানা প্রভাব ফেলে—কখনও সাফল্য, কখনও বাধা। আজ কার অর্থভাগ্য উজ্জ্বল, কার কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ, আবার কার...