Saturday, May 2, 2026

হিন্দু বাবার মুখাগ্নি করল মুসলিম ছেলে! শ্রীরামপুরে সাম্প্রদায়িকতার অনন্য নজির

Date:

Share post:

হিন্দু বাবার মুখাগ্নি করল মুসলিম ছেলে! বেনজির ঘটনাটি ঘটেছে শ্রীরামপুরে (Srirampur)। ক্যানসারে আক্রান্ত বিজ্ঞান গবেষক সুজিত হালদারের (Sujit Halder) মুখাগ্নি করলেন আনোয়ার আলি (Anwar Ali)। স্ত্রী শিপ্রাকে নিয়ে শ্রীরামপুরের (Srirampur) দে স্ট্রিটের একটি আবাসনে থাকতেন সুজিত। একমাত্র মেয়ে চৈতালী বাগ থাকেন সাইপ্রাসে। করোনাকালে নির্দিষ্ট গ্রুপের রক্ত না পেয়ে সমস্যার মুখে পড়েন সুজিত। ওই সময় শ্রীরামপুর থানা (Srirampur Police Station)এলাকার বাসিন্দা পেশায় মার্বেল মিস্ত্রি আনোয়ার আলির সঙ্গে পরিচয় হয়। আনোয়ার রক্তের ব্যবস্থাও করেন। তারপর থেকে পারিবারিক সম্পর্কে জড়িয়ে পড়েন আনোয়ার।

কলকাতায় (Kolkata)সুজিতকে চিকিৎসার জন্য আসা-যাওয়া করতেন আনোয়ারই। তাতেই আপ্লুত সুজিত আনোয়ারকে ছেলে বলে সম্মানিত করেন। শুধু তাই নয়, স্ত্রী শিপ্রাকে বলেন তাঁর মৃত্যুর পর যেন আনোয়ারই সুজিতের মুখাগ্নি করে। সোমবার, সুজিতের মৃত্যুর পর আনোয়ারকে দিয়ে মুখাগ্নি করে স্বামীর শেষ ইচ্ছাপূরণ করেন স্ত্রী। ধর্মের বিভেদের উর্ধ্বে উঠে এই মানবিকতায় মুগ্ধ শ্রীরামপুর।

বেঙ্গালুরুতে বাঙালি নার্সকে গণধর্ষণ ৪ সাতারুর

Related articles

ছত্তিশগড়ে আইইডি বিস্ফোরণ: মৃত্যু তিন জওয়ানের

মাওবাদ মুক্ত কোনওভাবেই হতে পারছে না ছত্তিশগড়। যেভাবে মাওবাদীদের বিরুদ্ধে দমননীতি নিয়েছে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক, তাতে যে কোনওভাবেই...

দক্ষিণ ২৪ পরগনার দায়িত্ব নিজের হাতে, বাকি জেলায় প্রতিনিধি পাঠালেন অভিষেক: এজেন্টদের বোঝালেন প্রযুক্তিগত দিক

ভোট গণনায় কারচুপি রুখতে পর্যবেক্ষক নিয়োগ করল তৃণমূল। দক্ষিণ চব্বিশ পরগনার দায়িত্ব নিজের হাতেই রাখলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ...

সুষ্ঠু ও স্বচ্ছভাবে ভোট গণনা পরিচালিত করতে অতিরিক্ত পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

বিধানসভা নির্বাচনের গণনা প্রক্রিয়া সুষ্ঠু ও স্বচ্ছ রাখতে নির্বাচন কমিশন (Election Commission) অতিরিক্ত গণনা পর্যবেক্ষক (Counting observers) ও...

শেষ লড়াই! ইস্টবেঙ্গল ছাড়ার জল্পনা উস্কে দিলেন অস্কারই

ইস্টবেঙ্গলে(East Bengal) অস্কার ব্রুঁজোর(Oscar Bruzon) ভবিষ্যত নিয়ে জোর গুঞ্জন, চলতি মরশুমের পর কি সত্যিই ইস্টবেঙ্গল ছাড়ছেন অস্কার ব্রুঁজো?...