Thursday, May 14, 2026

Amitabh Bachhan: আটের দশকের সুপারহিরো রূপে আত্মপ্রকাশ করেছিলেন বিগ বি!

Date:

Share post:

সর্বশক্তিমান সুপারহিরোদের(Superhero) নিয়ে উন্মাদনা নেহাত কম নয় ফ্যানেদের মধ্যে। চিরকাল একাধারে দুষ্টের দমন আর শিষ্টের পালন করার ক্ষমতা রাখেন এনারাই। তাই সুপার হিরোদের(Superhero) জয়জয়কার জগত জুড়ে। আসলে মানুষ যখনই পারিপার্শ্বিকতার চাপে অসহায় হয়ে পড়েছে তখনই আশ্রয় খুঁজেছে মহাজাগতিক বা অতিমানবিকতার। আর ঠিক সেই জায়গা থেকেই জন্ম নিয়েছে সুপারম্যান(Suparman), ব্যাটম্যান(Batman), স্পাইডারম্যান(Spiderman), ফ্যান্টম এমনকি দেশীয় সুপারহিরো শক্তিমান। এনাদের সবারই কমিকসের(Comics) দুনিয়ায় জয়জয়কার। ঠিক সেই সূত্র ধরেই আটের দশকের ভারতে আবির্ভাব ঘটেছিল এক নতুন সুপারহিরোর। নাম, বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন(Amitabh bachhan)। সিনে দুনিয়ার কল্পনার ইমেজকে কাজে লাগিয়েই লেখা হয়েছিল এই সুপারহিরোর চিত্রনাট্য।

যারা মদ খান তারা মহাপাপী, বিষমদ ব্যাখ্যায় মহাত্মা গান্ধীকে টেনে বললেন নীতীশ

বলিউডের ‘অ্যাংরি ইয়ংম্যান’ শাহেনশা অমিতাভ বচ্চন, একা হাতেই সব অন্যায়কে শেষ করার ক্ষমতা রাখেন তিনি। সেই জমানায় একের পর এক সুপারহিট ছবিতে তিনিই ছিলেন রুপোলি পর্দার রবিনহুড। তাঁর এই ইমেজকেই ইন্ডিয়া বুক হাউসের ‘মুভি ম্যাগ’ পত্রিকার সম্পাদক পাম্মি বক্সি কাজে লাগান সেই সময়ে। বলিউডের সুপারস্টার অভিনেতাকে তিনি নিয়ে আসতে চেয়েছিলেন কমিকসের পাতায়। যেখানে দ্বৈত চরিত্রে থাকবেন অমিতাভ। একদিকে তাঁকে দেখা যাবে বাস্তবের অমিতাভ বচ্চন, আরেকদিকে তাঁর দ্বিতীয় সত্তা যিনি কিনা অসহায়ের ত্রাতা, গুন্ডা-বদমাশদের হাত থেকে রক্ষা করবে সমাজকে। শুধু তিনি নন কমিকসের অনেক চরিত্রকে ভাবা হয়েছিল তাঁর সিনেমার সূত্র ধরেই। সুপারহিরোর দুই সঙ্গী ছিলেন বিজয় এবং অ্যান্টনি। বচ্চনপ্রেমী মাত্রেই বুঝবেন এই দুটি নাম অমিতাভের অভিনীত চরিত্র থেকেই ধার করা। আর ‘কুলি’ সিনেমার মতোই সুপারহিরোর সর্বক্ষণের সঙ্গী ছিল একটি বাজপাখি।

এই নয়া সুপারহিরোর নামটিও এসেছিল সিনেদুনিয়া থেকেই। ‘পুকার’ ছবির সেটে অমিতাভ বচ্চনের থেকে সম্মতি আদায় করতে যান পাম্মি বক্সি। সেখানে তিনি দেখেছিলেন, অমিতাভকে ‘সুপ্রিমো’ বলে ডাকেন রণধীর কাপুর। সেই নামটিই তিনি তুলে নিয়েছিলেন নিজের পরিকল্পিত এই সুপারহিরোর জন্য। আর খোদ গুলজারের কলমে ১৯৮৩ সাল থেকে হিন্দি এবং ইংরেজি দুই ভাষায় বেরোতে শুরু করে ‘দ্য অ্যাডভেঞ্চার অফ অমিতাভ বচ্চন’। অমিতাভের কোনও সিনেমার শ্যুট চলাকালীন সেটেই বিপদের খবর নিয়ে আসত বাজপাখিটি। আর সঙ্গে সঙ্গে সবার আড়ালে সুপারহিরো সুপ্রিমোর পোশাক পরে নিয়ে ছুটে যেতেন অমিতাভ। তাই বইয়ের শুরুতেই ছোটদের মনে করিয়ে দিতেন তিনি, “কাউকে বোলো না, আমিই সুপ্রিমো”।

Helicopter: হেলিকপ্টারে বৈষ্ণোদেবী ঘুরতে যেতে চেয়ে প্রতারণার ফাঁদে উত্তরপাড়ার ব্যবসায়ী

নিজেকে কমিকসের পাতায় দেখতে আপত্তি করেননি বিগ বি। তবে একটি ছোট্ট শর্ত রেখেছিলেন তিনি। বইটির কিছু কপি দান করতে হবে হাসপাতাল ও অনাথ আশ্রমের শিশুদের জন্য, এই ছিল তাঁর দাবি। বাস্তবে কোনও সুপারহিরো নাই বা থাকুক, ওই অসহায় শিশুদের কাছে সুপারহিরোর মতোই আশার আলো পৌঁছে দিতে চেয়েছিলেন অমিতাভ বচ্চন।

Related articles

হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা

বৃহস্পতিবার সকালে আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা রাজ্যে ভোট পরবর্তী...

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরপ্রদেশ, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! 

কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও ধসে গেছে দেওয়াল, বুধবার থেকে বৃষ্টি আর কালবৈশাখী তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশের (Uttarpradesh) একাধিক...

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...