Saturday, March 14, 2026

দলীয় স্তরে বগটুইকাণ্ডের সত্য অনুসন্ধানে নামল তৃণমূল

Date:

Share post:

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) একাধিকবার বলেছেন রামপুরহাট হত্যাকাণ্ডের ঘটনার পিছনে রয়েছে বৃহত্তর ষড়যন্ত্র। তারই সত্যানুসন্ধানে এবার ময়দানে নেমে পড়ল তৃণমূল(TMC)। দলীয় সুত্রে জানা গিয়েছে, দলের এক শীর্ষ নেতার নেতৃত্বে বগটুইকাণ্ডের আসল সত্য অনুসন্ধান করবে দল।

এপ্রসঙ্গে শুক্রবার সাংবাদিক বৈঠক করে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ(Kunal Ghosh) বলেন, “সমস্ত তথ্য সংগ্রহ করা হচ্ছে। এখনই বিশদে কিছুই বলা হচ্ছে না এবিষয়ে। যথা সময়ে দল এবিষয়ে সিদ্ধান্ত নেবে।” পাশাপাশি কুণাল ঘোষ আরও বলেন, “দলের এক শীর্ষ নেতাকে এই অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে। দলের নিয়ম মেনেই চলবে এই কাজ।” তবে কোন নেতাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে সে বিষয়ে স্পষ্টভাবে কিছুই জানাননি কুণাল ঘোষ।

আরও পড়ুন:প্রধানমন্ত্রীকে হত্যার ছক, উদ্বিগ্ন এনআইএ

প্রসঙ্গত, এই আগে রামপুরহাট কাণ্ডে সত্য অনুসন্ধানে বিজেপির তরফে একটি টিমকে পাঠানো হয়েছিল বগটুইয়ে। যেখানে ছিলেন ৪ জন অবসরপ্রাপ্ত আইপিএস। তাদের তরফে ইতিমধ্যেই রিপোর্ট জমা দেওয়া হয়েছে দিল্লিতে। এরপরই পালটা সাংগঠনিক দিক থেকে বগটুইকাণ্ডের সত্য অনুসন্ধানে নেমল তৃণমূল।

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...