Thursday, February 26, 2026

মতুয়া মেলায় যাওয়ার আগেই মাঝপথে অসুস্থ হয়ে রাজভবন ফিরলেন রাজ্যপাল

Date:

Share post:

মতুয়া(Matua) মেলায় আমন্ত্রিত ছিলেন রাজ্যের রাজ্যপাল(Govornor) জগদীপ ধনকড়। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে শুক্রবার বিকেলে ঠাকুরনগরের(Thakurnagar) উদ্দেশ্যে রওনাও দেন তিনি। তবে মাঝপথে অসুস্থ হয়ে ফের রাজভবনে(Rajbhavan) ফিরতে হল রাজ্যপাল জগদীপ ধনকড়কে(Jagdeep Dhankar)। তাঁর হঠাত এই অসুস্থতায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বেড়েছে।

রাজভবন সুত্রে এদিন জানা গিয়েছে, ঠাকুরনগর যাওয়ার পথে মাঝরাস্থায় এদিন হঠাত বমি ও পেটের গোলমাল হয় রাজ্যপালের। এরপর তড়িঘড়ি রাজভবন ফিরিয়ে আনা হয় তাঁকে। বর্তমানে নিজের বাসভবনে চিকিৎসকদের তত্তাবধানে রয়েছেন তিনি। তাঁর শারীরিক অবস্থাও স্থিতিশীল বলে জানা গিয়েছে।

আরও পড়ুন:Russia-Ukraine War:যুদ্ধ আবহে রুশ বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন এস জয়শঙ্কর

প্রসঙ্গত, ঠাকুরনগরের মহামেলায় যাওয়ার পথে মতুয়া পুণ্যার্থীদের বাসে দুষ্কৃতী হামলায় উত্তেজনা ছড়িয়েছে উত্তর ২৪ পরগনায়। গত বুধবার বারাসতের কাজিপাড়া এলাকায় যশোর রোডে ওই হামলায় জড়িত দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে রেল অবরোধ করেন মতুয়া সমাজের প্রতিনিধিরা। সূত্রের খবর, জনা ৩০ দুষ্কৃতী হামলা চালায় ওই বাসে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের বেশ কয়েকজন গুরুতর আহত হন বলে খবর। এই ঘটনার প্রতিবাদে শুক্রবার হাবড়া স্টেশনে রেল অবরোধ করেন মতুয়া ভক্তরা।

spot_img

Related articles

খাতা দেখতে হবে গোপনেই, উত্তরপত্র সুরক্ষিত রাখতে একগুচ্ছ কড়া নির্দেশ পর্ষদের

মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে পরীক্ষকদের জন্য একগুচ্ছ কড়া নির্দেশিকা জারি করল মধ্যশিক্ষা পর্ষদ। খাতার সুরক্ষা এবং গোপনীয়তা বজায়...

নবম শ্রেণির রেজিস্ট্রেশনে অন্তিম সুযোগ! ফের পোর্টাল খুলল পর্ষদ

যে সমস্ত পড়ুয়া গত বছর নবম শ্রেণিতে পাঠরত থাকা সত্ত্বেও নির্দিষ্ট সময়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেনি, তাদের...

রাজ্যে স্থায়ী ডিজিপি নিয়োগের তোড়জোড়, নবান্নের কাছে নামের তালিকা চাইল ইউপিএসসি

দীর্ঘ টালবাহানার পর অবশেষে রাজ্যের স্থায়ী পুলিশ মহানির্দেশক বা ডিজিপি নিয়োগের প্রক্রিয়া শুরু হতে চলেছে। সম্প্রতি ইউনিয়ন পাবলিক...

সুপ্রিম ‘ধমকে’ পিছু হটছে NCERT! বন্ধ হল বিতর্কিত বই বিক্রি

কীভাবে অষ্টম শ্রেণির পড়ুয়াদের পাঠ্য হতে পারে বিচার ব্যবস্থার দুর্নীতি? এই প্রশ্নের উত্তরে বিচার ব্যবস্থাকে পরিকল্পিতভাবে অসম্মান করার...