Saturday, June 6, 2026

ইমরানের পরামর্শেই সংসদ ভাঙলেন পাক প্রেসিডেন্ট, ভোট ৯০ দিনের মধ্যে

Date:

Share post:

পাক প্রধানমন্ত্রী ইমরান(PM Imran Khan) খানের সুপারিশ অনুযায়ী সংসদ ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি আরিফ আলভি (Arif Alvi)। পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে জানানো হয়েছে, পাকিস্তানে পরবর্তী সাধারণ নির্বাচন ৯০ দিনের মধ্যেই অনুষ্ঠিত হবে‌। ভেঙে দেওয়া সংসদের বিরোধী দলনেতা শেহবাজ (Sehbaz) স্পষ্ট জানিয়েছেন, যেভাবে সংবিধান লঙ্ঘন করেছেন ইমরান খানরা, তা নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়া হবে।

৯০ দিনের মধ্যে নির্বাচনের কথা ঘোষণা করা হলেও দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। তবে নির্বাচন হবে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পাকিস্তানের নির্বাচন কমিশন।

আরও পড়ুন: রাতের আকাশে আলোর ছটা, বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী আংশিক দেশবাসী

রবিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan) বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ করে দেন ডেপুটি স্পিকার। গতকাল, শনিবারই তাঁর সমর্থকদের আস্থা ভোটের আগে রাস্তায় নামতে বলেছিলেন ইমরান। পাকিস্তান পিপলস পার্টির (Pakistan People’s Party) নেতা বিলাওয়াল ভুট্টো জারদারি ট্যুইট করে লেখেন, “সরকার সংবিধান লঙ্ঘন করেছে। অনাস্থা প্রস্তাবে ভোট দেওয়ার অনুমতি দেয়নি। ঐক্যবদ্ধ বিরোধী দল সংসদ ছেড়ে যাচ্ছে না। আমাদের আইনজীবীরা সুপ্রিম কোর্টে যাচ্ছেন।”

উল্লেখ্য, পাক সংসদে সংখ্যালঘু ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ। তাদের জোটসঙ্গী এমকিউএম-পি (Muttahida Qaumi Movement – Pakistan) হাত মিলিয়েছে বিরোধী দল পাকিস্তান পিপলস পার্টির সঙ্গে। ফলে পাকিস্তানে বিরোধীরাই এখন সংখ্যাগরিষ্ঠ। তবে লড়াইয়ের বার্তা দিয়েই আজ অনাস্থা প্রস্তাবের মোকাবিলা করেন তিনি। অশান্তির আশঙ্কায় ইসলামাবাদজুড়ে (Islamabad) জারি হয়েছে ১৪৪ ধারা। সূত্রের খবর, অনাস্থা প্রস্তাব নিয়ে ভোটাভুটির আগে পাঞ্জাব প্রদেশের গভর্নর চৌধুরী মহম্মদ সারওয়ারকে বরখাস্ত করে ফেডারেল সরকার। অ্যাক্টিং গভর্নর হিসেবে দায়িত্বে আসেন ডেপুটি স্পিকার। তিনিই অনাস্থা প্রস্তাব খারিজ করে দেন।



Related articles

বিশ্ব পরিবেশ দিবসে রক্তদান শিবির: দেশপ্রিয় পল্লী বালক সংঘের উদ্যোগকে স্বাগত বিধায়কের

বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষায় নানাভাবে প্রশাসন থেকে বেসরকারি প্রতিষ্ঠানগুলি নানা উদ্যোগ নিয়ে থাকে। মূলত গাছ লাগানোর মাধ্যমেই...

ইস্তফা সোনালী চক্রবর্তীর: রাজ্যপালকে চিঠি রবীন্দ্রভারতীর উপাচার্যের

প্রশাসনিক ক্ষেত্রের পরে এবার শিক্ষাক্ষেত্রে ইস্তফার পালা। রাজ্যে পালাবদলের পরে কাজ করতে অক্ষম, দাবি করে একের পর এক...

৪৮ ঘণ্টার তল্লাশি: অবশেষে NIA-র জালে শওকত মোল্লা

বোমা বিস্ফোরণের ঘটনায় অবশেষে গ্রেফতার প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। বৃহস্পতিবার ভোর থেকে যে শওকত মোল্লার (Saokat Molla) খোঁজ...

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...