Sunday, May 10, 2026

আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হেনস্থার ঘটনায় এবার মুখ্যসচিবকে তলব রাজ্যপালের

Date:

Share post:

আলিয়া বিশ্ববিদ্যালয়ের (Aliah University) উপাচার্য হেনস্থার ঘটনায় এবার মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদীকে (Chief Secretary Harikrishna Dwivedi) তলব করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Governor Jagdeep Dhankhar)। আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হেনস্থার ঘটনায় ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্ত গিয়াসউদ্দিন মণ্ডলকে। মনে করা হচ্ছে আবারও রাজ্যের সঙ্গে সংঘাতে জড়ানোর পথেই রাজ্যপাল।

রবিবার উপাচার্যকে (Chancellor of Aliah University) হেনস্থার ভিডিও পোস্ট করে ট্যুইটারে রাজ্যপাল (Jagdeep Dhankhar) লিখেছেন, ‘ভাইরাল হওয়ায় ভিডিয়োয় যে উদ্বেগজনক পরিস্থিতি ধরা পড়েছে তার প্রেক্ষিতে মুখ্যসচিবকে আগামিকাল দুপুর ১টার মধ্যে সর্বশেষ পরিস্থিতির তথ্য নিয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে। এই ধরনের পরিস্থিতিতে যেখানে আইন লঙ্ঘনকারী দুর্বৃত্তরা আইনের ভয় ছাড়াই তাদের পথে চলছে, আইন মান্যকারীদের পক্ষে যা অবশ্যই ভয়ঙ্কর দৃশ্য।’

উপাচার্য হেনস্থার ঘটনায় তৃণমূল কংগ্রেস স্পষ্ট জানিয়েছে, এর সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই। এ বিষয়ে উপাচার্যকে সবরকম সাহায্য করা হবে বলে আশ্বাস দিয়েছে রাজ্যের শাসক দল।

আরও পড়ুন: বিজেপি করায় কাজ পাচ্ছেন না: রুদ্রনীল, অভিযোগ অবাস্তব, অসাড়, বললেন কুণাল

দিন কয়েক আগে উপাচার্য মহম্মদ আলির মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। সেই খবর পেয়েই তাঁকে শাসাতে আসে গিয়াসউদ্দিন ও তার সাঙ্গপাঙ্গরা। সূত্রের খবর, গিয়াসউদ্দিন মোল্লা আলিয়া বিশ্ববিদ্যালয়ের (Aliah University) বহিষ্কৃত ছাত্র। বিশ্ববিদ্যালয় চত্বরে নিজের কীর্তির জন্য কুখ্যাত হয় সে। ২০১৮ -তে আলিয়া বিশ্ববিদ্যালয় চত্বরে তোলাবাজি, জুনিয়ার ছাত্রদেরকে পেটানো-সহ একাধিক অভিযোগ ওঠে। তাকে বহিষ্কার করা। এদিন সে তার দলবল নিয়ে আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ঘরে ঢুকে তাকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়।



Related articles

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...

আইপিএলে দ্রুততম অর্ধশতরান ঊর্ভিলের, মা-কে নিয়ে আবেগপ্রবণ শচীন-বৈভবরা

মাতৃদিবসে(Mother's Day) আইপিএল ইতিহাসে যুগ্ম দ্রুততম অর্ধশতরান করে বাবার প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করলেন সিএসকের ব্যাটার ঊর্ভিল প্যাটেল। মাত্র...

তামিলনাড়ুতে নতুন অধ্যায়, মুখ্যমন্ত্রী বিজয়কে অভিনন্দন মমতার

তামিলনাড়ুর রাজনৈতিক মানচিত্রে নতুন অধ্যায়ের সূচনার পর শুভেচ্ছার বার্তা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে...