Thursday, May 7, 2026

Petrol Diesel Price Hike:রুটিন মেনেই ফের বাড়ল জ্বালানির দাম! কলকাতায় দাম কত?

Date:

Share post:

১৪ দিনে ১২ বার পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি । লাগামছাড়া দাম বাড়ছে জ্বালানির। শনিবারের পর রবিবারও দাম বাড়ল তরল সোনার। কলকাতায় এদিন ৪২ পয়সা বেড়ে লিটারপ্রতি পেট্রোলের দাম হল ১১৩.৪৫ টাকা। ৪০ পয়সা বেড়ে লিটারপ্রতি ডিজেলের দাম হল ৯৮.২২ টাকা । এই বৃদ্ধির সঙ্গে সঙ্গে এখনও পর্যন্ত পেট্রোল-ডিজেলের দাম ৮.৪০ পয়সা পর্যন্ত লিটারে বৃদ্ধি হয়েছে ৷ যা নিয়ে সরব বিরোধীরা ।

আরও পড়ুন:Imran Khan: আর পাক প্রধানমন্ত্রী নন ইমরান খান, বিজ্ঞপ্তি জারি সচিবালয়ের

২০২১ সালের ৪ নভেম্বরের পর থেকে সাড়ে চার মাস যে জ্বালানির দাম বাড়েনি, সেই দীর্ঘ স্থবিরতার অবসান ঘটে গিয়েছে মাত্র ১৪ দিনেই। রাজ্যের খুচরো জ্বালানি বিক্রেতাদের জারি করা মূল্য বিজ্ঞপ্তি অনুসারে, জাতীয় রাজধানীতে পেট্রোলের দাম লিটার প্রতি ১০৩.৮১ টাকা ও ডিজেলের দাম লিটার প্রতি ৯৫.০১ টাকা বেড়েছে ৷ সংশ্লিষ্ট মহল বলছে, বৃদ্ধির এই গতি কার্যত নজিরবিহীন। আশঙ্কা প্রকাশ করে শিল্পমহল থেকে আমজনতা, সব পক্ষেরই প্রশ্ন, শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে দাম?

জ্বালানির বেলাগাম দামবৃদ্ধিতে সরব বিরোধীরা। রবিবার কংগ্রেস নেতা পি চিদম্বরম কেন্দ্রের সরকারকে এই মূল্যবৃদ্ধির জন্য কাঠগড়ায় তুলে বলেন, মোদী সরকার আট বছরে জ্বালানি থেকে ২৬.৫ লক্ষ কোটি টাকার বেশি কর সংগ্রহ করেছে। ভারতে প্রায় ২৬ কোটি পরিবার আছে। তার মানে, প্রতিটি পরিবার থেকে গড়ে ১ লক্ষ টাকা করে জ্বালানি কর নিয়েছে। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নেরও কটাক্ষ, বিজেপি সরকার বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম কমলে দেশে তেলের উৎপাদন শুল্ক বাড়ানোর নীতি নিয়ে চলে। এমন ভাবে সেস এবং শুল্ক চাপিয়ে দেয়, যাতে আমজনতা দাম কমার বিন্দুমাত্র সুবিধা না পান। ফলে সব সময়ই তা বাড়তে থাকে। পাঞ্জাবের আপ নেতা হরপাল সিংহ চিমা বলেন, পাঁচ রাজ্যে ভোট মিটতেই লাগাতার তেলের দাম বাড়িয়ে মানুষকে লুটছে কেন্দ্র।

Related articles

চণ্ডীপুরে চন্দ্রনাথের দেহ! শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল, বিচার চেয়ে সরব পরিজনরা

মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে নিহত শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের দেহ বৃহস্পতিবার বিকেলে পৌঁছল তাঁর নিজের গ্রাম পূর্ব মেদিনীপুরের...

১০ ঘণ্টা ৪৫ মিনিটে সমুদ্র জয়! শ্রীলঙ্কা থেকে ভারতে সাঁতরে রেকর্ড গড়লেন দম্পতি

অদম্য ইচ্ছাশক্তি আর সাহস থাকলে অসম্ভবকেও জয় করা যায়, সেটাই যেন প্রমাণ করলেন বেঙ্গালুরুর (Bangalore) এক তরুণ দম্পতি।...

নির্বাচন শেষ! ‘বিশেষ’ দায়িত্ব থেকে অব্যাহতি পেলেন সুব্রত গুপ্ত ও এন.কে মিশ্র

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে সুব্রত গুপ্তকে বিশেষ পর্যবেক্ষক এবং এন.কে মিশ্রকে বিশেষ পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের...

শুক্রবার ৮৫ দিনের মাথায় ফল প্রকাশ মাধ্যমিকের

শুক্রবার মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ (Madhyamik Result 2026)। পরীক্ষা শেষ হওয়ার ৮৫ দিনের মাথায় প্রকাশিত হতে চলেছে ফলাফল।...