Thursday, May 7, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) আইপিএলে পর পর তিন ম্যাচে হার চেন্নাই সুপার কিংসের। পাঞ্জাব কিংসের কাছে ৫৪ রানে হারল সিএসকে। শিবম দুবে ছাড়া অন্য কেউ রান পেলেন না।

২) রবিবার আইপিএলে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে নেমে অনন্য নজির গড়লেন মহেন্দ্র সিং ধোনি। টি-২০ ফরম্যাটে ৩৫০তম ম্যাচ খেলে ফেললেন চেন্নাই সুপার কিংসের প্রাক্তন অধিনায়ক।

৩) রাহুল দ্রাবিড়ের ওপর অগাধ ভরসা রয়েছে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের। এক সাংবাদিক সম্মেলনে এমনটাই বললেন তিনি। বর্তমানে রোহিত শর্মাদের হেড কোচের দায়িত্ব পালন করছেন দ্রাবিড়, এবং সৌরভ মনে করেন, কোচ হিসেবে যথেষ্ট সফল হবেন রাহুল।

৪)  আইসিসি মহিলা বিশ্বকাপ চ‍্যাম্পিয়ন হল অস্ট্রেলিয়া। রবিবার ফাইনালে ইংল‍্যান্ডকে হারাল ৭১ রানে। এই জয়ের ফলে সপ্তম বার মেয়েদের বিশ্বকাপ জিতল অস্ট্রেলিয়া। ফাইনালে ১৭০ রানের বিশাল ইনিংস খেললেন অ্যালিসা হিলি।

৫) লা লিগায় শনিবার বিপক্ষের মাঠে সেল্টা ভিগোকে ২-১ হারাল রিয়াল মাদ্রিদ। জোড়া গোল করলেন করিম বেঞ্জেমা। দুটো গোলই আসে পেনাল্টি থেকে।

আরও পড়ুন:Breakfast News: ব্রেকফাস্ট নিউজ

Related articles

সিঙ্গুরে টাটাদের ক্ষতিপূরণে স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের

সিঙ্গুরে টাটাদের কারখানা (Singur Tata Motors) তৈরির ক্ষতিপূরণে স্থগিত রাখার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Kolkata High Court)।...

মমতা হারেননি, উত্তর প্রদেশ মডেলে কমিশন-বিজেপি মিলে তৃণমূলকে হারিয়েছে: অখিলেশ

নির্বাচন কমিশন ও বিজেপি মিলে বেইমানি (বিশ্বাসঘাতকতা) করে ভোট করিয়ে বাংলায় তৃণমূলকে হারিয়েছে। বৃহস্পতিবার, কালীঘাটে তৃণমূল সভানেত্রী মমতা...

১৭৭৭টি নামের নিষ্পত্তি! ট্রাইব্যুনাল ছাড়লেন টি এস শিবজ্ঞানম

ভোট যুদ্ধ শেষে কলকাতা হাই কোর্টের (Kolkata High Court) প্রাক্তন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম (T S Sivagnanam)...

আইপিএলের মধ্যেই সতীর্থের প্রয়াণ, শোক প্রকাশ কোহলির

  আইপিএলের মধ্যে বিরাট দুঃসংবাদ। মাত্র ৩৬ বছর বয়সে প্রয়াত বিরাট কোহলির অনূর্ধ্ব ১৯ দলের সতীর্থ অমনপ্রীত সিং গিল।...