Thursday, May 7, 2026

CSK: পাঞ্জাবের বিরুদ্ধেও হার, কী বললেন সিএসকে অধিনায়ক রবীন্দ্র জাদেজা?

Date:

Share post:

আইপিএলে (IPL)হারের হ‍্যাটট্রিক। পর পর তিন ম্যাচে হার চেন্নাই সুপার কিংসের( CSK)। পাঞ্জাব কিংসের (Punjab Kings) কাছে ৫৪ রানে হারে সিএসকে। আর এই হারের কারণ হিসাবে পাওয়ারপ্লে-তে উইকেট হারানোকেই কাঠগড়ায় তুললেন সিএসকে অধিনায়ক রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। তিনি বলেন, পাওয়ারপ্লে-তে বাজে ভাবে ৪ উইকেট হারানোটাই চেন্নাইয়ের পরাজয়ের ভিত তৈরি করেছিল।

সাংবাদিক সম্মেলনে জাড্ডু বলেন,” আমরা পাওয়ারপ্লে-তে অনেক বেশি উইকেট হারিয়েছি। আমরা প্রথম বল থেকেই ম্যাচের রাশ নিতে পারিনি। তাই কীভাবে আরও শক্তিশালী হয়ে ঘুরে দাঁড়ানো যায়, সেটা আমাদেরই খুঁজে বের করতে হবে।”

আইপিএলের তৃতীয় ম‍্যাচেও ব‍্যর্থ রুতুরাজ গায়কোয়াড। রবিবার পাঞ্জাবের বিরুদ্ধে করেন মাত্র ১ রান। এখনও পযর্ন্ত তিন ম‍্যাচ খেলে তাঁর রান সংখ‍্যা ৯। এক্ষেত্রে রুতুরাজের পারফরম্যান্স নিয়ে জাদেজা বলেন,”আমাদের ওকে আরও আত্মবিশ্বাস দিতে হবে, ওর পাশে দাঁড়াতে হবে। আমরা সবাই জানি যে ও খুব ভাল ক্রিকেটার, তাই আমরা ওকে সমর্থন করতে থাকব এবং আমি নিশ্চিত ও ঘুরে দাঁড়াবে।”

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

সিঙ্গুরে টাটাদের ক্ষতিপূরণে স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের

সিঙ্গুরে টাটাদের কারখানা (Singur Tata Motors) তৈরির ক্ষতিপূরণে স্থগিত রাখার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Kolkata High Court)।...

মমতা হারেননি, উত্তর প্রদেশ মডেলে কমিশন-বিজেপি মিলে তৃণমূলকে হারিয়েছে: অখিলেশ

নির্বাচন কমিশন ও বিজেপি মিলে বেইমানি (বিশ্বাসঘাতকতা) করে ভোট করিয়ে বাংলায় তৃণমূলকে হারিয়েছে। বৃহস্পতিবার, কালীঘাটে তৃণমূল সভানেত্রী মমতা...

১৭৭৭টি নামের নিষ্পত্তি! ট্রাইব্যুনাল ছাড়লেন টি এস শিবজ্ঞানম

ভোট যুদ্ধ শেষে কলকাতা হাই কোর্টের (Kolkata High Court) প্রাক্তন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম (T S Sivagnanam)...

আইপিএলের মধ্যেই সতীর্থের প্রয়াণ, শোক প্রকাশ কোহলির

  আইপিএলের মধ্যে বিরাট দুঃসংবাদ। মাত্র ৩৬ বছর বয়সে প্রয়াত বিরাট কোহলির অনূর্ধ্ব ১৯ দলের সতীর্থ অমনপ্রীত সিং গিল।...