Wednesday, May 6, 2026

কথা রেখে বগটুইয়ে নিহতদের পরিবারের ১০জনের হাতে চাকরির নিয়োগপত্র মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

কথা দিয়ে কথা রাখলেন মুখ্যমন্ত্রী(CM)। রামপুরহাট(Rampurhat)-কাণ্ডে নিহতদের পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হলো। সোমবার সিউড়িতে জেলাশাসকের দফতরে নিহতদের আত্মীয়দের ডাকা হয়েছিল। সেখানেই মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে তাঁদের হাতে চাকরির(Government Job) নিয়োগপত্র তুলে দেওয়া হয়। ১৯ মার্চ রাতে বগটুই গ্রামে (Bogtui)অগ্নিদগ্ধ হয়ে মৃতদের পরিজনদের নিজের কোটা থেকে চাকরি দিলেন মুখ্যমন্ত্রী(CM)।

বিরোধী রাজ্য হলেই সিবিআই -ইডি দিয়ে ভয় দেখানো হচ্ছে, অভিযোগ ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর

মোট ১০ জনকে এদিন চাকরি চাকরি দেওয়া হয়। বীরভূমের জেলাশাসক বিধান রায় নিহতদের পরিবারের সদস্যের হাতে নিয়োগপত্র তুলে দেন। ভার্চুয়ালে মুখ্যমন্ত্রী বলেন, যারা চাকরি পেলেন, তারা যাতে আগামী এক-দু’দিনের মধ্যে কাজে যোগ দিতে পারেন, তা নিশ্চিত করবেন জেলাশাসক। মুখ্যমন্ত্রী জেলাশাসকে অনুরোধ করে বলেন, ওঁদের যাতে কোনও সমস্যা না হয়, ডিএম সাহেব একটু দেখে নেবেন। যে দিন কাজে যোগ দেবেন, সে দিন ওঁদের সঙ্গে এক জনকে পাঠিয়ে দেবেন। যাতে কোনও ভুলভ্রান্তি না হয়। মুখ্যমন্ত্রী জেলাশাসকের কাছ থেকে জানতে চান, স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভান্ডারের মতো সরকারি প্রকল্পের সুযোগসুবিধা নিহতদের পরিবার পান কি না তা দেখে নিতে। না পেলে দ্রুত ব্যবস্থা করার নির্দেশ দেন। ঘরবাড়ি পুড়ে যাওয়ায় পরিবারগুলির অনেক নথি নষ্ট হয়েছে। সেগুলো যাতে দ্রুত তৈরি করে দেওয়া হয়, তা মুখ্যমন্ত্রী জেলাশাসককে দেখে নিতে বলেন।

Related articles

আক্রান্তদের পাশে দাঁড়ান: কালীঘাটের বৈঠকে তৃণমূল নেতৃত্বকে নির্দেশ দলনেত্রীর

”আক্রান্তদের পাশে দাঁড়ান”-বুধবার কালীঘাটে জয়ী বিধায়ক ও দলের নেতৃত্বকে নিয়ে বৈঠকে এই নির্দেশ দিলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

IFA U-13 Football: সোনারপুর ডায়নামিকের বিরুদ্ধে ড্র মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়নের

প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় খেলায় আটকে গেল মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়ন। আইএফএ (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের...

পদত্যাগ করব না, রাষ্ট্রপতি শাসন হলে রেকর্ড থাকুক: মমতা, নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টে যাবে তৃণমূল

নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে দল। বুধবার কালীঘাটে জয়ী বিধায়কদের নিয়ে বৈঠকে জানালেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

ভোট-পরবর্তী অশান্তিতে ২০০ FIR, ৪৩৩ জন গ্রেফতার: আইন হাতে তুলে না নেওয়ার বার্তা DGP-র

ভোট-পরবর্তী অশান্তিতে মোট ২০০টি এফআইআর (FIR) হয়েছে। তার জেরে ৪৩৩ জনকে গ্রেফতার ও কমপক্ষে ১১০০ জনকে আটক করা...