Wednesday, May 6, 2026

১৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে রাজ্যসভায় এবার কোনও প্রতিনিধি থাকছে না কংগ্রেসের

Date:

Share post:

রাজ্যসভার(Rajyasabha) আসন্ন দ্বিবার্ষিক নির্বাচনের পরে ১৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে সদনে কংগ্রেসের(Congress) প্রতিনিধিত্ব থাকবে না। অর্থাৎ,শতাব্দী প্রাচীন দলের ভৌগলিক পদচিহ্ন সংকুচিত হবে। মার্চের শেষে রাজ্যসভায় কংগ্রেসের সদস্য সংখ্যা ছিল ৩৩৷ চারজন সদস্য ইতিমধ্যে অবসর নিয়েছেন, জুন এবং জুলাইয়ে আরও ৯ জন অবসর নেবেন৷ নির্বাচনের পরে, এর সংখ্যা ৩০-এ নেমে যাবে, যা রাজ্যসভার ইতিহাসে কংগ্রেসের সর্বনিম্ন।

কংগ্রেস আশা করছে তামিলনাড়ুতে যে ছয়টি আসন খালি হচ্ছে তার মধ্যে একটি ডিএমকে তাদের দেবে। সেক্ষেত্রে এর সংখ্যা দাঁড়াবে ৩১টি। কিন্তু উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, পাঞ্জাব, তেলেঙ্গানা, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, ওড়িশা, দিল্লি এবং গোয়ার রাজ্যসভায় কোনও প্রতিনিধিত্ব থাকবে না হাত শিবিরের। এবং, প্রথমবারের মতো, উত্তর-পূর্বের আটটি রাজ্য থেকেও এর কোনো প্রতিনিধিত্ব থাকবে না। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ২০১৯ সালে রাজস্থানে চলে যাওয়ার আগে পর্যন্ত আসামের সাংসদ ছিলেন। দ্বিবার্ষিক নির্বাচনের পর কংগ্রেসের যে ৩০ বা ৩১টি আসন থাকবে, তার মধ্যে সর্বাধিক হবে রাজস্থান এবং ছত্তিশগড় এবং কর্ণাটক থেকে। সে হিসেবে রাজস্থান ও কর্ণাটকের থেকে ৫ জন, ছত্তিশগড় থেকে ৪ জন, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র ও গুজরাট থেকে ৩ জন এবং হরিয়ানা থেকে দুজন সদস্য থাকবে। পাশাপাশি বিহার, কেরালা এবং ঝাড়খণ্ড থেকে একজন করে সদস্য থাকবে।

আরও পড়ুন:ইউক্রেন ফেরত পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন মমতা

লোকসভাতেও একই অবস্থা। হরিয়ানা, অন্ধ্রপ্রদেশ, রাজস্থান, গুজরাট, উত্তরাখণ্ড, অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম এবং ত্রিপুরার মতো রাজ্যগুলির লোকসভায় কংগ্রেসের কোনও প্রতিনিধিত্ব নেই৷ লোকসভার মোট ৫৩ জন সদস্যের মধ্যে ২৮ জন দক্ষিণ ভারতের। কেরালার ১৫ জন, তামিলনাড়ুর আটজন, তেলেঙ্গানার তিনজন এবং কর্ণাটক ও পুদুচেরি থেকে একজন করে রয়েছেন। উত্তর ভারতে, শুধুমাত্র পাঞ্জাবই উল্লেখযোগ্যভাবে কংগ্রেসের পক্ষে ছিল। ৮ জন সদস্যকে লোকসভায় পাঠিয়েছিল। আসাম থেকে কংগ্রেসের তিনজন এবং ছত্তিশগড় ও পশ্চিমবঙ্গ থেকে দুজন করে সাংসদ রয়েছে। বেশ কয়েকটি রাজ্যে কংগ্রেসের মাত্র একজন করে সাংসদ রয়েছে। এই রাজ্যগুলির মধ্যে রয়েছে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, ঝাড়খন্ড, বিহার, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ, ওড়িশা, গোয়া এবং মেঘালয়।

Related articles

ভোট পরবর্তী হিংসা অব্যাহত, হাওড়াতে আক্রান্ত মোহনবাগান ক্লাবের হকি সচিব

বিধানসভার নির্বাচনের পরই রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার ঘটনা ঘটছে। ভোটে জয়ী বিজেপির অতি সক্রিয়া কর্মী সমর্থকরা হামলা চালাচ্ছে...

ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ জেলায় ঘণ্টায় ৭০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস!

সকালে হালকা রোদের দেখা মিললেও বেলা বাড়তে দক্ষিণবঙ্গের আকাশ পুরোপুরি মেঘলা (cloudy weather in South Bengal)। দুপুর থেকেই...

ত্রিপুরা থেকে বাংলা-ক্ষমতায় এসেই লেনিনের মূর্তিতে হামলা বিজেপির! প্রতিহত করা হবে: CPIM

ক্ষমতায় এসেই লেনিনের মূর্তিতে হামলা- ত্রিপুরা থেকে বাংলা একই অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ৪ মে- ভোটের ফল প্রকাশের দিনই...

ঝুঁকি নিচ্ছেই না বিনিয়োগকারীরা, টাকার দামে পতন অব্যাহত

সংঘর্ষ অব্যাহত পশ্চিম এশিয়ায় (Middle East Tensions)। উপসাগর ও সংযুক্ত আরব আমিরশাহীর পরিকাঠামোয় হামলার জেরে টালমাটাল ভূ-রাজনৈতিক পরিস্থিতি।...