Friday, June 19, 2026

Entertainment:”কলকাতায় বঙ্গবন্ধু”র শ্যুটিং শুরু করলেন গৌতম ঘোষ

Date:

Share post:

লড়াই ছিল তাঁর জীবন জুড়ে। ছাত্র আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধের নেতৃত্ব, তাঁর বর্ণময় চরিত্রে অভিভুত বঙ্গ থেকে বিশ্ব। সেই ক্যারিশ্মাকে এবার ফ্রেম বন্দি করতে চলেছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক গৌতম ঘোষ (Goutam Ghosh)। ফ্রেন্ডস অফ বাংলাদেশ (Friends of Bangladesh) এবং বাংলাদেশ উপদূতাবাস (কলকাতা) এর পরিচালনায় তৈরি হতে চলেছে শেখ মুজিবর রহমানের (Sheikh Mujibur Rahman)জীবনের উপর কেন্দ্রীভূত তথ্যচিত্র “কলকাতায় বঙ্গবন্ধু”(Kolkatay Bongobondhu)।

কলকাতা শহর জুড়ে বঙ্গবন্ধুর অবাধ বিচরণের কথা খোদ মুজিবর রহমান তাঁর আত্মজীবনীতে উল্লেখ করেছেন। মৌলানা আজাদ কলেজ থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্দোলন, ব্রিগেডে জনসভা, রক্ত গরম করা সেই গমগমে ভাষণ,পাক সার্কাসে আন্দোলন, হস্টেলের জীবন- শুধু ঘটনার পর্যায়ক্রমে এই মহান ব্যক্তিত্বকে ধরা প্রায় অসম্ভব। কলকাতা তাঁর আবেগের শহর ছিল, তাই এবার কলকাতার ক্যানভাসেই এই মহাজীবনের টুকরো স্মৃতি রোমন্থন।

পশ্চিমবঙ্গে কাজ হবে বঙ্গবন্ধুকে নিয়ে, তাই তাতে মিশে যাবে পূর্ববঙ্গ। দীর্ঘ গবেষণার পর তৈরি হয়েছে এই ছবির তথ্যচিত্র। ৪ এপ্রিল কলকাতার মৌলানা আজাদ কলেজ ক্যাম্পাসে আনুষ্ঠানিক ভাবে শুরু হল শ্যুটিং। আজ কলেজে উপস্থিত ছিলেন স্বয়ং পরিচালক গৌতম ঘোষ, ছিলেন ফ্রেন্ডস অফ বাংলাদেশ এর সহ সভাপতি সত্যম রায়চৌধুরী এবং কলকাতায় বাংলাদেশের উপরাষ্ট্রদূত তৌফিক হাসান। সম্প্রতি এই তথ্যচিত্র নির্মাণ বিষয়ে একটি ত্রিপাক্ষিক সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছে কলকাতার বাংলাদেশ উপদূতাবাসে যাতে স্বাক্ষর করেছেন এনারা সকলেই। এবার লাইট,ক্যামেরা,অ্যাকশান … এই তথ্যচিত্র জুড়ে থাকবে মুজিবর রহমানের নানা স্মৃতি, থাকবে বিদগ্ধজনের সাক্ষাৎকার পাশাপাশি মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ! বাংলাদেশের টুঙ্গিপাড়া থেকে ঢাকার ধানমন্ডির বাসভবন, কলকাতার অলি গলি থেকে তৈরি হওয়া নানা বিপ্লবের কাহিনী উঠে আসবে তথ্যচিত্রে। আগামি মাস তিনেকের মধ্যেই শেষ হবে “কলকাতায় বঙ্গবন্ধু” শ্যুটিং বলেই আশা করা হচ্ছে।

Related articles

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...

দাবি ৬৫-র, কিন্তু বিধানসভায় হাজির ৫৮! ‘ম্যাজিক নম্বর’ নিয়ে সংশয় ঋতব্রত শিবিরের

বিধানসভার বাইরে ৬৫ জন বিধায়কের সমর্থনের দাবি। আদালতে সংখ্যাগরিষ্ঠতার যুক্তি। স্পিকারের স্বীকৃতি পাওয়ার পর নিজেদের ‘আসল তৃণমূল’ বলেও...