Friday, June 19, 2026

টিপ কাণ্ড : প্রতিবাদ জানালেন তসলিমা ও মিথিলাও

Date:

Share post:

টিপ কাণ্ড নিয়ে এবার প্রতিবাদ সারণিতে শামিল হলেন লেখিকা তসলিমা নাসরিন এবং মিথিলা। দুজনেই বেশ অভিনব পন্থায় প্রতিবাদ জানিয়েছেন তসলিমা নাসরিন সোশ্যাল মিডিয়ায় নিজের বেশ কয়েকটি শাড়ি এবং টিপ পরা ছবি পোস্ট করে লিখেছেন ‘টিপ টিপ টিপ। মেয়েরা কত রকম ভাবে সাজতে পারে। বেচারা ছেলেদের সাজগোজের বেশি কিছু নেই। নানা রকম অলংকার, শাড়ি, মিনিস্কার্ট, হাইহিল, এমন কী টিপটাও পরতে পারে না। মুসলমান পুরুষেরা তো কল্পনার ঈশ্বরের উদ্দেশে কল্পনার বেহেস্তের লোভে মাথা ঠুকতে ঠুকতে কালো দাগ বানিয়ে ফেলেছে কপালে। ওটিই তাদের কালো টিপ।”

তাসলিমা নিজেকে নানা রঙে সাজিয়ে প্রতিবাদী হয়েছেন। আর পরিচালক সৃজিতপত্নী রাফিয়াত রশিদ মিথিলা সাদায়-কালোয় প্রতিবাদ জানিয়েছেন । তিনিও নিজের সোশ্যাল মিডিয়াতে একটি সুন্দর ছবি পোস্ট করেছেন। সাদা কালো সেই ছবিতে মিথিলার কপালে উজ্জল গাঢ় লাল টিপ। মিথিলা লিখেছেন, “আমার টিপ নিয়ে কোনও কথা নয়/ আমার স্বাধীনতা নিয়ে কোনও কথা নয়/ যদি থাকে আমার আগুনে নিশ্চিহ্ন হবার ভয়/ পৃথিবীটা তোমার একার নয়!” মিথিলা  আরো লিখেছেন, ‘নারীর কিছু না কিছু নিয়ে অকারণ বক্তব্য। এটা একে বারেই কাম্য নয়। আমি কী পরব সেটা সম্পূর্ণ আমার বিষয়।”

কিন্তু টিপ নিয়ে কেন এত কাণ্ড?

সম্প্রতি বাংলাদেশের এক শিক্ষিকা কপালে টিপ পরেছিলেন। পুলিসকর্মীর চোখে এই ঘটনা অপরাধ । আর সেই অপরাধে ওই মহিলাকে মোটরবাইকে পিষে দেওয়ার অভিযোগ উঠেছে ওই পুলিশ কর্মীর বিরুদ্ধে। ঢাকার ফার্মগেটের সেজান পয়েন্ট বিল্ডিংয়ের সামনের এই ঘটনা আপাতত তোলপাড় বাংলাদেশ সমালোচনার তীব্র ঝড় উঠেছে ভারতসহ সারা বিশ্বজুড়ে।

 

Related articles

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...

দাবি ৬৫-র, কিন্তু বিধানসভায় হাজির ৫৮! ‘ম্যাজিক নম্বর’ নিয়ে সংশয় ঋতব্রত শিবিরের

বিধানসভার বাইরে ৬৫ জন বিধায়কের সমর্থনের দাবি। আদালতে সংখ্যাগরিষ্ঠতার যুক্তি। স্পিকারের স্বীকৃতি পাওয়ার পর নিজেদের ‘আসল তৃণমূল’ বলেও...