Wednesday, May 6, 2026

মোহনবাগানের অত্যাধুনিক তাঁবু উদ্বোধনে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ

Date:

Share post:

দায়িত্ব নিয়ে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মোহনবাগান ক্লাবের নতুন সচিব দেবাশিস দত্ত (Debashis Dutta) ও সহসভাপতি কুণাল ঘোষ (Kunal Ghosh)। সোমবার বিকেলে, বেশ কিছুক্ষণ তাঁদের মধ্যে কথা হয়। মুখ্যমন্ত্রীর হাতে ‘অমর এগারো’ স্মারক তুলে দেন তাঁরা। মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয় মোহনবাগানের অত্যাধুনিক টেন্টের উদ্বোধনে।

মোহনবাগানের নতুন কমিটিকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। এদিন, সৌজন্য বৈঠকে নতুন সচিব দেবাশিস দত্ত জানান, মুখ্যমন্ত্রী ক্লাবগুলির পরিকাঠামো উন্নয়নে যে টাকা দিয়েছিলেন তা কীভাবে খরচ করা হয়েছে। তিনি জানান, অত্যাধুনিক তাঁবু তৈরি করা হয়েছে। সেই টেন্টের (Tent) উদ্বোধনে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়।

উল্লেখ্য, জানা গিয়েছে, ইস্টবেঙ্গলের একটি অনুষ্ঠানেও মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। সম্ভবত একই দিনে দুটি ক্লাবের অনুষ্ঠান করবেন মমতা।

Related articles

রাজ্যে নতুন বিধানসভা গঠনের প্রস্তুতি, লোকভবনে রাজ্যপালের সঙ্গে বৈঠক CEO – মুখ্যসচিবদের 

শেষ হয়েছে ভোট, সংবিধানের রীতি অনুযায়ী পাঁচ রাজ্যেই এবার বিধানসভা গঠনের প্রস্তুতি শুরু। বাংলায় বর্তমান বিধানসভার মেয়াদ শেষ...

‘মুখ্যমন্ত্রী শুভেন্দু’! বিজেপির অফিসিয়াল ঘোষণার আগেই ভাইরাল পোস্টার ঘিরে বিতর্ক

দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলা বিজেপি (BJP) এ রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা না করলেও সোশ্যাল মিডিয়ায়...

৬ ঘণ্টা বন্ধ থাকবে মুম্বই বিমানবন্দর, চরম যাত্রী ভোগান্তির আশঙ্কা 

৬ ঘন্টা বন্ধ থাকতে চলেছে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর (Mumbai Airport) । বৃহস্পতিবার অর্থাৎ ৭ই মে...

কোথাও তৃণমূলের পার্টি অফিসে আগুন, কোথাও গুলিবিদ্ধ বামকর্মী; জেলায় জেলায় ভোট পরবর্তী হিংসার ছবি

ভোটের ফলাফল ঘোষণার দিন থেকে বুধবার সকাল পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে নির্বাচন পরবর্তী হিংসার (post poll violence) ছবি...