Sunday, May 31, 2026

Corona update: শেষ হচ্ছে করোনার দাপট! সংক্রমণ গ্রাফে রেকর্ড পতন

Date:

Share post:

ইউরোপ করোনা (Corona) নিয়ে যতই চিন্তা ভাবনায় থাকুক, চিন্তা মুক্তি ভারতের। এপ্রিলের শুরুতেই দেশের জন্য সুখবর নিয়ে এসেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Central health ministry) রিপোর্ট। ৭১৫ দিন পর, সোমবার দেশের দৈনিক করোনা (Corona) সংক্রমণ নেমেছিল হাজারের নিচে। ২৪ঘণ্টার মধ্যে আরও পতন,নামল ৮০০ এর নিচে।

বাংলা নববর্ষের প্রাক্কালে শুভারম্ভের ইঙ্গিত।মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা ভাইরাসে (Corona) আক্রান্ত হয়েছেন ৭৯৫ জন। যা নিঃসন্দেহে স্বস্তি দিচ্ছে চিকিৎসকদের। অবশ্য মৃত্যুহার নিয়ে চিন্তা থাকছে।সোমবারের তুলনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫৮।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য পরিসংখ্যানের ভিত্তিতে যে রিপোর্ট উঠে আসছে, তাতে দেখা যাচ্ছে গত ২৪ ঘণ্টায় মহামারীর কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন দেশের ১২০৮ জন। দেশে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১২ হাজার ৫৪। কিন্তু দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লক্ষ ২১ হাজার ৪১৬। সোমবার দেশে করোনার বলি হয়েছিলেন মাত্র ১৩ জন। আর মঙ্গলবার সেই সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৮। মৃত্যুহারের এই ওঠানামার জেরে পুরোপুরি নিশ্চিন্ত হতে পারছেন না বিশেষজ্ঞরা।

Related articles

দমদমে হকার উচ্ছেদ, মধ্যরাতে চলল বুলডোজার

রাজ্যে বিজেপি সরকার (BJP Government) ক্ষমতায় আসার পর থেকে পুনর্বাসন ছাড়াই একের পর এক রেল স্টেশন চত্বরে হকার...

সোনারপুরে অভিষেককে নিগ্রহের ঘটনায় গ্রেফতার ৬

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে তীব্র জনরোষের মুখে পড়ে...

জুলাই থেকেই রাজ্যে চালু স্মার্ট মিটার! কয়েক দফা শর্ত দিল কেন্দ্র

বাংলায় এখন ডবল ইঞ্জিন সরকার। বিজেপি (BJP) ক্ষমতায় আসতেই কেন্দ্রের বিভিন্ন প্রস্তাব ও প্রকল্প বাস্তবায়িত করতে একাধিক পদক্ষেপের...

কংগ্রেস শাসিত রাজ্যে অভিষেকের চিকিৎসার ইঙ্গিত মমতার!

দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে আক্রান্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ভর্তি নেয়নি কলকাতার নামি দুই বেসরকারি হাসপাতাল। এই ঘটনায়...