Tuesday, June 23, 2026

বাংলা মিডিয়াম নিয়ে মন্তব্য করে বিপাকে জনপ্রিয় সঞ্চালিকা!

Date:

Share post:

বাংলা ভাষা আর বাঙ্গালিয়ানা আজকাল কী খিচুড়ি হয়ে যাচ্ছে, মানে নানা ভাষার মিশেলে বাংলা ভাষা (Bengali Language) কী গুরুত্ব হারাচ্ছে? জনপ্রিয় সঞ্চালিকার (Anchor)দাবি, বাংলা মিডিয়ামে(Bengali Medium) পড়াশোনা করে চাকরি পাওয়া সমস্যার। ব্যস, এর ঠিক পর থেকেই বিতর্ক শুরু, সপাটে সঞ্চালিকাকে জবাব দিয়েছেন নেটিজেনরা। কটাক্ষ করলেন সেলিব্রেটিরাও(celebrity)।

দিন কয়েক আগে এক বেসরকারি চ্যানেলের একটি বিতর্ক সভায় হাজির হন সঞ্চালিকা অয়ন্তিকা(RJ Ayantika)। যেখানে বাংলা ভাষা কি খিচুড়ি ভাষা হয়ে যাচ্ছে, এই জাতিয় বিতর্কের প্রেক্ষিতে তাঁর বক্তব্য জানাতে বলা হয়। সেখানে সঞ্চালিকাকে বলতে শোনা যায়, যদি বাংলা মিডিয়ামে কেউ নিজের সন্তানকে পড়ায়, তাহলে সে কি কোনও ইন্টারভিউ ক্র্যাক করতে পারবে? সবার কী মনে হয়? এখানে সবাই কী ভাবছেন? পাশাপাশি সঞ্চালিকার দাবি বাংলা মিডিয়ামে পড়া কোনও ছাত্র গিয়ে কোনও কর্পোরেট হাউসে ভালভাবে চাকরি করতে গেলে সমস্যায় পড়তে পারেন। এরপর থেকেই নেটিজেনদের রোষানলে অয়ন্তিকা। তাহলে কি রাজ্যের শিক্ষাব্যবস্থা নিয়েও প্রশ্ন তুললেন তিনি?সোশ্যাল মিডিয়ায় সরব বুদ্ধিজীবী মহলের অনেকেই । এবার সঞ্চালিকাকে খোলা চিঠি লিখলেন অভিনেতা রাহুল(Rahul)।

অয়ন্তিকার এই মন্তব্যেই তোলপাড় নেটদুনিয়া। রাহুল তাঁর চিঠিতে আবির চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, ঋত্বিক চক্রবর্তীদের উদাহরণ দিয়ে অয়ন্তিকাকে একহাত নেন। এমনকি বিশ্ব সাহিত্য নিয়ে আলোচনা করার আহ্বান জানিয়ে কটাক্ষ করেন। রাহুল তাঁর চিঠিতে ঠিক কি লিখলেন?

“আমি তো তোমার সাফল্যের দূরদূরান্ত অবধি আসতে পারব না (যদিও তুমি একাধিক ব্যর্থ ছবির ব্যর্থতর অভিনেত্রী, একটা ছবির নায়ক আমি ছিলাম যাতে তুমি প্রিয়াঙ্কার বোন করেছিলে মনে পড়ে?) কিন্তু তুমি ভাল RJ,এটা নিয়ে আমার এতদিন অন্তত সংশয় ছিল না। আমার আশ্চর্য লাগছে তুমি এমন একজন লোকের স্টেশন রিপ্রেজেন্ট করতে সে লেজেন্ড, কারণ সে সবক’টা ভাষাকে সমান সম্মান দেন। এখনও সময় আছে, তার সাথে মিশে দেখতে পার। তার নাম মীর! আর হ্যাঁ, একটু পড়াশোনা করে দ্যাখ, ভাল থাকবে”।

এক বেসরকারি চ্যানেলের আলোচনাচক্রে গিয়ে বাংলা মিডিয়াম নিয়ে প্রশ্ন তুলেছিলেন অয়ন্তিকা এই বিতর্ক সর্বত্র ছড়িয়ে পরে।অয়ন্তিকার সমালোচনা করেন অভিনেত্রী শ্রীলেখা মিত্রও (Sreelekha Mitra)। এবার এত আলোচনা সমালোচনার উত্তর দিলেন অয়ন্তিকা । তিনি নিজের সোশ্যাল মিডিয়া পেজে এসে ভিডিও বার্তায় জানান যে তাঁর বক্তব্যকে ভুল ভাবে উপস্থাপিত করা হচ্ছে। তাঁর অনুরাগীরাও যথেষ্ট মর্মাহত। সঞ্চালিকা জানান, আজকাল কাজের জায়গায় একাধিক ভাষা ব্যবহার করতে হয় তাই শুদ্ধ বাংলা ভাষা ব্যবহার আজকাল প্রায় হয় না। বাংলা মিডিয়ামে পড়াশোনা করে কর্পোরেটে তুখোড় ইংরেজি বলার ক্ষেত্রে অনেকেই সমস্যায় পড়েন। তবে তাঁর বক্তব্যে তিনি কোনও ভাবেই বাংলা ভাষা বা বাংলা মিডিয়ামকে অপমান বা অসম্মান করেন নি, স্পষ্ট জানান সঞ্চালিকা। নিজের বক্তব্যের সমর্থনে সঞ্চালিকা সোশ্যাল মিডিয়ায় বর্ষীয়ান সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মন্তব্যের কথাও উল্লেখ করেন । অয়ন্তিকা আবেদন করেছেন সকলের কাছে যাতে কোনও ভাবেই ‘বোঝার ভুল আমাদের বোঝা না হয়ে দাঁড়ায়।’

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...