Thursday, May 14, 2026

Kareena Kapoor:নায়িকার ছবি তুলতে গিয়ে দুর্ঘটনার কবলে চিত্র সাংবাদিক!

Date:

Share post:

এর আগে দুর্ঘটনায় আহত হয়েছেন মালাইকা (Malaika Arora),এবার তাঁকে দেখতে গিয়ে বিপাকে পড়লেন আরেক নায়িকা (Heroine)। তাঁর চোখের সামনেই ঘটল দুর্ঘটনা(Accident)। নায়িকার ছবি তুলতে গিয়ে আহত হলেন চিত্র সাংবাদিক (Photo journalist)। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও।

Yash Dasgupta:প্রয়াত অভিনেতা যশ দাশগুপ্তের মা

কিছুদিন আগেই দুর্ঘটনার কবলে পড়েন মালাইকা অরোরা (Malaika Arora)।মুম্বই-পুণে এক্সপ্রেসওয়েতে খোপোলির কাছে দু’টি গাড়ির মাঝে পড়ে যায় মালাইকার (Malaika Arora)গাড়ি। নিয়ন্ত্রণ হারান গাড়ির চালক। অত্যন্ত জোরে ব্রেক কষায় গাড়িতে প্রবল ঝাঁকুনি হয় আর তাতেই আহত হন মালাইকা অরোরা (Malaika Arora)। আঘাত গুরুতর না হলেও এই ঘটনার পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ক্ষতস্থানে সেলাই পড়ে নায়িকার, বলে জানা যায়। এরপর একটু সুস্থ বোধ করলে প্রেমিক অর্জুন কাপুরের(Arjun Kapoor)সাথে বাড়ি ফিরে জান মালাইকা (Malaika Arora)। সেখানেই তাঁকে দেখতে যান নবাব পত্নী করিনা(Kareena Kapoor)। মালাইকাকে দেখে যখন তিনি বেরিয়ে গাড়ির দিকে যাচ্ছিলেন ঠিক তখনই ঘটে দুর্ঘটনা। তাঁর ছবি তোলার জন্য চিত্র সাংবাদিকদের ভিড় জমতেই শুরু হয়ে যায় ঠেলাঠেলি। শোনা যায়,করিনার ছবি তুলতে একজন এতটাই মগ্ন ছিলেন এক সাংবাদিক, যে নায়িকার গাড়ির দিকে তাঁর নজরই যায়নি।অভিনেত্রীর গাড়ির ধাক্কাতেই চিত্র সাংবাদিকের পায়ে চোট লাগে।

এই ঘটনার ভিডিও মুহূর্তে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যায় চিত্র সাংবাদিক আহত হওয়ার পরই চিৎকার করে ওঠেন করিনা কাপুর। সংবাদমাধ্যমের কর্মী এবং অন্যান্যদের পিছিয়ে যাওয়ার নির্দেশও দেন তিনি। তারপর অবশ্য গাড়িতে উঠে চলে যান বেবো। যদিও এহেন ঘটনায় করিনার আচরণ নিয়েও সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনার ঝড়। কেউ বলছেন করিনা মানবিকতার পরিচয় দিয়েছেন আবার কারোর মতে আরও দায়িত্বশীল আচরণ করতে পারতেন ‘হিরোইন’। তবে জীবনের ঝুঁকি নিয়ে এভাবে সাংবাদিকদের কখনই কাজ করা উচিত নয় বলেই মন্তব্য করেছেন অনেকে।

Related articles

টুটুকে নিয়ে সুপার জায়ান্টের পোস্ট বিতর্কে দেবাশিসের জবাব ,আবেগপ্রবণ বার্তা সৃঞ্জয়ের

প্রয়াত টুটু বোসকে(Tutu Bose) শ্রদ্ধা জানিয়েই ডার্বির প্রস্তুতি শুরু মোহনাগানের। বাগান রত্ন প্রয়াত স্বপনসাধন বোসকে(টুটু) শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার...

ভোট পরবর্তী হিংসা মামলায় মমতার সওয়ালেই মান্যতা! পুলিশকে কড়া নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের

দীর্ঘ বছর পরে কালো কোট পরে এজলাসে দাঁড়িয়ে সওয়াল করলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই...

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...