Friday, June 26, 2026

Rampurhat Case:আনারুলের নির্দেশেই বগটুইয়ে আগুন, দাবি সিবিআইয়ের

Date:

Share post:

রামপুরহাটের বগটুই কাণ্ডের সিবিআই তদন্তে উঠে এল সেই আনারুলের নাম। যাকে আগেই শাস্তির নির্দেশ দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযুক্তদের জেরা করে এব্যাপারে আবারও নিশ্চিত সিবিআই। সূত্রের খবর, আনারুলের নির্দেশেই সোনা শেখের বাড়িতে আগুন লাগান আজাদ।

আরও পড়ুন:Jhalda Incident: তপন কান্দু খুনে প্রত্যক্ষদর্শীর ঝুলন্ত দেহ উদ্ধার, ঝালদায় চাঞ্চল্য

CBI সুত্রের খবর, ২১ মার্চ রাতে তৃণমূলের রামপুরহাট ১ নম্বর ব্লকের বহিষ্কৃত সভাপতি আনারুল শেখের নির্দেশেই পেট্রোল পাম্প থেকে ডিজেল কিনে সোনা শেখের বাড়িতে আগুন লাগান আজাদ। মঙ্গলবার এই ঘটনায় অভিযুক্ত ১৯ জনকে ক্যাম্প অফিসে নিয়ে আসে সিবিআই। সেখানে তাঁদের মুখোমুখি বসিয়ে জেরা করেন গোয়েন্দারা। সেখান থেকেই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বলে খবর।


প্রসঙ্গত, ২১ মার্চ তৃণমূলের উপপ্রধান ভাদু শেখের খুনের ঘটনার পর উত্তপ্ত হয়ে ওঠে রামপুরহাট। ঘটনায় সিট তদন্ত শুরু করলেও সিবিআই তদন্তের দাবি করে বিরোধীরা। যদিও রাজধর্ম পালন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নির্দেশ দেন, এই নৃশংস ঘটনার সঙ্গে যে বা যাঁরা যুক্ত থাকবেন, তাঁদের কাউকেই রেয়াত করা হবে না। এমনকি ঘটনাস্থলে গিয়ে নিহতদের পরিবারের সঙ্গে দেখাও করেন তিনি। তারপরই আনারুলকেও গ্রেফতারের নির্দেশ দেন তিনি। এমনকী কাজের গাফিলতির জন্য একাধিক পুলিশ অফিসারকেও সাসপেন্ড করা হয়। তারপরও CBI তদন্ত শুরু করলে তাদেরও ঘটনার তদন্তে পূর্ণ সাহায্য করবে রাজ্য সরকার বলেও জানান মুখ্যমন্ত্রী। এখনও বগটুই ঘটনায় CBI তদন্ত চলছে। সেখান থেকেই CBI-এর তদন্তে আনারুলের নামই উঠে এসেছে।

Related articles

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...