Tuesday, May 19, 2026

লাগামছাড়া মূল্যবৃদ্ধি,আগামিকাল জরুরি বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

কেন্দ্রের জনবিরোধী নীতির ফলে লাগামছাড়া মূল্যবৃদ্ধি। নাভিশ্বাস সাধারণ মানুষের। এর বিরুদ্ধে প্রথম থেকেই সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার, নবান্ন (Nabanna) সভাঘরে বাজার কমিটি, টাস্কফোর্সকে (Task Force) নিয়ে জরুরি বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। থাকবেন কৃষি বিপণন মন্ত্রী ও দফতরের উচ্চ পদস্থ আধিকারিকরা।

এই বৈঠক থেকে গুরুত্বপূর্ণ নির্দেশ দিতে পারেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীর নীতির কারণে রোজ বাড়ছে পেট্রোপণ্যের দাম। মহার্ঘ্য হচ্ছে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস। একই সঙ্গে বাড়ছে খাদ্যদ্রব্য থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। এই নিয়ে সংসদেও বিজেপি (BJP) সরকারের বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল (TMC)। বিষয়টি নিয়ে অত্যন্ত চিন্তিত মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার, কী নির্দেশ দেন মমতা সেটাই দেখার।

Related articles

মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে ডাক তৃণমূল বিধায়ককেও 

বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) চলতি সপ্তাহে উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক করতে চলেছেন। রাজ্যে পূর্ববর্তী সরকারের এই...

মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই হাঁটতে বাধ্য হচ্ছে রাজ্যের নয়া সরকার! কটাক্ষ কুণালের 

রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তন হলেও জনমোহিনী প্রকল্পের চেনা বৃত্ত থেকে বেরোতে পারছে না নতুন সরকার। ক্ষমতায় আসার আগে যারা...

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...