Friday, May 22, 2026

Breakfast News: ব্রেকফাস্ট নিউজ

Date:

Share post:

  • আগামী ১২ এপ্রিল রয়েছে আসানসোল লোকসভা কেন্দ্র এবং বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। ভোট যত এগিয়ে আসছে ততই প্রচারে জোর দিচ্ছে রাজনৈতিক দলগুলি। আজ দুপুর ২টো নাগাদ তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়ের সমর্থনে অভিষেক বন্দ্যোপাধ্যায় মিছিল করবেন বালিগঞ্জ ফাঁড়ি থেকে মল্লিক বাজার পর্যন্ত।
  • বজবজে ট্রাকের ধাক্কায় বিদ্যুতের তার থেকে পোস্টে আগুন। ঘটনাস্থলে দমকলবাহিনী পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনে। দীর্ঘক্ষণ আটকে পড়ে ট্রাক।
  • দ্রব্যমূল্যবৃদ্ধি নিয়ে নবান্নের সভাঘরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার  দুপুর ২টো নাগাদ ওই বৈঠকটি শুরু হওয়ার কথা।
  • দু’দিনের সফরে রাজ্যে আসছেন অমিত শাহ। তার আগেই বুধবার সংসদে বাংলাকে নিয়ে কটাক্ষ করেন তিনি। আজ তার প্রতিবাদে সংসদে বিক্ষোভ দেখাবেন তৃণমূল কংগ্রেস সাংসদরা।
  • গরুপাচার মামলায় তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের সিবিআইয়ের দফতরে হাজিরা দেওয়ার কথা থাকলেও আচমকা অসুস্থ হয়ে পড়ায় এসএসকেএম হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে।যদিও CBI-কে তিনি জানিয়েছেন হাজিরা না দিতে পারলেও সবরকমভাবে তিনি তদন্তে সাহায্য করবেন।
  • বৃহস্পতিবার বগটুই-কাণ্ডের শুনানি রয়েছে কলকাতা হাইকোর্টে। এই ঘটনায় এত দিন সিবিআই তদন্ত করেছিল। আজ তাদের আদালতে তদন্তের প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার কথা।
  • আজ কলকাতা হাইকোর্টে কাঁথি পুরসভা মামলার শুনানি রয়েছে। দুপুর নাগাদ প্রধান বিচারপতির এজলাসে মামলাটির শুনানি হতে পারে।
  • পরীক্ষার্থীদের আবেদনে পিছিয়ে গেল জেইই মেন। নতুন সূচি অনুযায়ী পরীক্ষা শুরু হবে আগামী ২০ এপ্রিল থেকে।
  • তপন কান্দুর খুনের ঘটনায় হাইকোর্টের সিঙ্গেল  বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে রাজ্য সরকার।
  • কেরলের কন্নুরে শুরু হয়েছে সিপিএমের পার্টি কংগ্রেস। আজ ওই সম্মেলনের দ্বিতীয় দিন।
  • দেশে করোনার নতুন ভ্যারিয়েন্ট ‘এক্স-ই’ পৌঁছল ভারত।   বুধবার মুম্বইয়ে এক আক্রান্তের দেহে কোভিড-১৯-এর এই নয়া ভ্যারিয়্যান্টের খোঁজ মিলেছে। জানা গিয়েছে এই নতুন প্রজাতির সংক্রামক ক্ষমতা নাকি আগেরগুলির  তুলনায় ১০ গুণ বেশি।
  • শ্রীলঙ্কার পরিস্থিতি আরও শোচনীয়। সাহায্য পাঠালো ভারত।





Related articles

বিধানসভায় বিরোধী দলনেতার ঘরে তালা! প্রতিবাদে অবস্থান বিক্ষোভ তৃণমূল বিধায়করা

বিরোধী দলনেতাকে স্বীকৃতি দেওয়া নিয়ে এখনও বিধানসভায় (Assembly) জট কাটেনি। শোভনদেব চট্টোপাধ্যায়কে স্বীকৃতি না দেওয়ায় খোলা হয়নি বিরোধী...

আরশোলাদের ভয় পেয়েছে বিজেপি! ভারতের CJP-র এক্স হ্যান্ডেলে বন্ধে গর্জে উঠলেন মহুয়া-শশী

BJP-কে পরাস্ত করতে এবার দেশের নতুন প্রজন্মের ভরসা CJP। প্রতিদিন প্রতি ঘণ্টায় 'ককরোচ জনতা পার্টি'র বাড়তে থাকা ফলোয়ার...

এভারেস্ট জয়ের পর মৃত্যু দুই ভারতীয়ের!

মাউন্ট এভারেস্ট (Mount Everest) জয়ের পর নেমে আসার সময় মৃত্যু হল ভারতীয় দুই পর্বতারোহীর (Indian Mountaineers)। শুক্রবার নেপাল...

নিজের স্ত্রীকেই একাধিকবার বিয়ে! কী রহস্য লুকিয়ে খগেশ্বরের জীবনে

দীর্ঘ ৫২ বছরের দাম্পত্য জীবন। চার সন্তানের বিয়ে হয়ে গিয়েছে, ঘরে এসেছে নাতি-নাতনিও। কিন্তু জীবনের এই সায়াহ্নে এসে...