Saturday, March 14, 2026

নির্বাচনী রোড শো-এ জনবিস্ফোরণ: বিজেপি-কে ধুয়ে দিলেন অভিষেক

Date:

Share post:

বালিগঞ্জ ফাঁড়ি থেকে মল্লিক বাজার- দলীয় প্রার্থী বাবুল সুপ্রিয়র হয়ে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) রোড শো-এ (Road Show) জনবিস্ফোরণ।

রোড শো-র শেষে একটি পথসভাও করেন অভিষেক (Abhishek Banerjee)। সেখান থেকেই কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। একই সঙ্গে বালিগঞ্জ বিধানসভা ও আসানসোল লোকসভা উপনির্বাচনে তৃণমূল বিপুল ভোটে জয়ী হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন: কেন্দ্রের পাল্টা শিক্ষানীতি তৈরি করতে কমিটি গড়ল রাজ্য সরকার

এরপর নিজের ফেসবুক পেজে এদিনের রোড শো এর ছবি পোস্ট করে অভিষেক লেখেন,”বিজেপির ‘আচ্ছে দিন’-এর গুঁতোয় আজ জীবনদায়ী ঔষধ, পেট্রোপণ্যের ক্রমাগত মূল্যবৃদ্ধিতে জনসাধারণের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। দেশের অর্থনীতি তলানিতে, কেন্দ্র সরকারের ঋণের বোঝা শুনলে আঁতকে উঠতে হয়। গত বছর বিধানসভা নির্বাচনে বাংলার মানুষের রায়ে লজ্জার পরাজয়ের পরে বিজেপি তাদের প্রতিশোধ স্পৃহা ও রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করছে ইডি, সিবিআই-এর অপব্যবহার করে। কিন্তু বিজেপির কেষ্টবিষ্টুদের অবগতির উদ্দেশ্যে জানিয়ে রাখি – তৃণমূল কংগ্রেসকে ছলাকলার মাধ্যমে আটকে রাখা সম্ভব নয়, অপ্রতিরোধ্য মানসিকতাকে সম্বল করেই জোড়াফুলের পতাকা বহনকারীরা সব চক্রান্তের চক্রব্যুহ ভেদ করবে। ভারতবর্ষের বুক থেকে একনায়কতন্ত্রের অবসান ঘটানোই আমাদের একমাত্র লক্ষ্য। বালিগঞ্জ বিধানসভার আসন্ন উপনির্বাচনে জোড়াফুল প্রার্থী বাবুল সুপ্রিয়র সমর্থনে আজকের নির্বাচনী রোড শো-য় যে জনবিস্ফোরণ প্রত্যক্ষ করলাম, তাতে আমি দৃঢ়প্রত্যয়ী আমাদের বিপুল জয় কেবল সময়ের অপেক্ষা। এই পুণ্যভূমির ইতিহাসে যাঁর নাম স্বর্ণাক্ষরে লেখা আছে, সেই সুব্রত মুখোপাধ্যায়ের দেখানো পথেই বালিগঞ্জে প্রগতির বিজয়রথ এগিয়ে চলবে।”





spot_img

Related articles

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...