Thursday, March 26, 2026

সন্দেহের বশে স্ত্রীর গলার নলি কেটে খুন! জালে বায়ুসেনার কর্মী

Date:

Share post:

পলতার জহর কলোনিতে পরকীয়া সন্দেহে স্ত্রীক গলার নলি ও হাতের শিরা কেটে খুনের অভিযোগ উঠল এক বায়ুসেনা কর্মীর ( Airforce Personnel) বিরুদ্ধে। মহিলার অস্বাভাবিক খুনের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নোয়াপাড়া থানার পুলিশ (Police)। সেখানে গিয়ে তাঁরা দেখেন গলার নলি কাটা, হাতের শিরাকাটা অবস্থায় পড়ে রয়েছেন এক মহিলা। তাঁর মাথা ধড় থেকে প্রায় বিচ্ছিন্ন, ঘরের মেঝে রক্তে ভেসে যাচ্ছে।

মৃতার নাম রঞ্জনা দেবী। বয়স তিরিশ। তাঁর স্বামী অভিযুক্ত অমরলাল বায়ুসেনার কর্মী। দুটি মেয়ে রয়েছে তাঁদের। স্থানীয় সূত্র থেকে জানা যায় পনেরদিন হল এই দম্পতি বাড়িভাড়া নিয়ে পলতা জহর কলোনিতে আসে। অমরলালকে বারাকপুর সেনা ছাউনিতে কর্মরত।

আরও পড়ুন:সোমবার থেকে শর্তসাপেক্ষে খুলছে জিডি বিড়লা, অশোক হল ও মহাদেবী বিড়লা স্কুল

অভিযোগ, স্ত্রীর বিবাহ বর্হিভূত সম্পর্ক আছে বলে সন্দেহ করতেন তিনি। যদিও এর কোনও প্রমাণ তাঁর কাছে ছিল না। শুধুমাত্র সন্দেহের বশেই খুন করলেন স্ত্রীকে। মৃতা রঞ্জনা দেবীর ভাই পুলিশকে জানিয়েছেন এর আগেও তাঁর দিদিকে গায়ে আগুন দিয়ে খুনের চেষ্টা করেছিলেন অমর। প্রায়শই মারধরও করতেন স্ত্রীকে। বৃহস্পতিবার, বিকেলে স্ত্রীকে ঠান্ডা মাথায় নৃশংসভাবে খুন করে বিছানায় ফেলে রেখে দুই-ই মেয়েকে নিয়ে পার্কে বেড়াতে চলে যান তিনি। ফিরে এসে নিজেই প্রতিবেশীদের খবর দেন। মৃতার বড় মেয়ের সঙ্গে কথা বলার পর পুলিশের সন্দেহ হয় কারণ তাঁর কথার মধ্যে বেশ অসঙ্গতি ছিল। তারপরেই অমরলালকে গ্রেফতার করে পুলিশ। সেখানে তাঁকে জেরার মুখে ভেঙে পড়েন তিনি।

Related articles

বাংলাদেশ সীমান্ত নিরাপত্তা ও ভোট প্রস্তুতি নিয়ে রাজ্যপালের সঙ্গে বৈঠক BSF-এর

আসন্ন বিধানসভা নির্বাচনকে (Election 2026) সামনে রেখে বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি এবং নির্বাচনে বিএসএফের (BSF) ভূমিকা নিয়ে রাজ্যপাল...

বীরেন্দ্র জিতলে জয়গাঁও পুরসভা-হাসপাতাল: প্রতিশ্রুতি অভিষেকের, রোড শো-তেই বিজেপি ছেড়ে তৃণমূলে চম্প্রামারি

“আপনারা কালচিনি থেকে এবার বীরেন্দ্র কে জেতান, আমি কথা দিচ্ছি জয়গাঁও হবে পুরসভা। পাশাপাশি এখানে তৈরি হবে হাসপাতাল”।...

প্রথম কিস্তি মিলতে পারে ৩১ মার্চেই! বকেয়া ডিএ মেটাতে বিশেষ পোর্টাল নবান্নের

রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা (DA) মেটাতে বিশেষ পোর্টাল চালু করল রাজ্যের অর্থ দফতর। ওই পোর্টালে ইতিমধ্যেই...

বাসন্তীতে রাজনৈতিক সংঘর্ষে আহত ৮ পুলিশকর্মী, গ্রেফতার ৮

নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে ধুন্ধুমার বাসন্তী (Basanti)! বৃহস্পতিবার বিজেপি প্রার্থী (BJP candidate) বিকাশ সর্দারের নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে...