Monday, May 11, 2026

মগরাহাটের কাণ্ডে নয়া মোড়, টাকা ফেরতের টোপ দিয়ে জোড়া খুনের অভিযোগ

Date:

Share post:

মগরাহাটে (Magrahat Case) সিভিক ভলান্টিয়ার-সহ দুজনের নৃশংস খুনে নয়া মোড়। বকেয়া টাকা ফেরত দেওয়ার টোপ দিয়েই তাঁদের খুন করা হয় বলে অভিযোগ। শনিবার, সকালে আলম অ্যান্ড কোম্পানি নামে একটি সংস্থার ঘরে বরুণ চক্রবর্তী (Barun Chakraborty) এবং মলয় মাকাল (Maloy Makal) নামে দুই যুবকের রক্তাক্ত দেহ দেখতে পান স্থানীয়রা। অভিযোগ, ওই সংস্থার মালিক জানে আলম দুই যুবককে সকালে ডেকে পাঠান। আলমের কাছে টাকা পেতেন তাঁরা। সেটাই ফেরত দেওয়ার কথা বলে ডাকা হয়। প্রথমে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি ও পরে গলা কেটে খুন করা হয় বরুণ ও মলয়কে। বরুণ সিভিক ভলান্টিয়ার ছিলেন।

ঘটনার প্রতিবাদে শনিবার সকালে উত্তেজনা ছড়াল মগরাহাটের মাগুরপুকুর এলাকায়। বেশ কয়েকটি দোকান, গাড়িতে আগুন ধরিয়ে দেয় উত্তেজিতা জনতা। মগরাহাট থানার পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্ত পলাতক ব্যবসায়ী জানে আলমের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ (Police)।

আরও পড়ুন: রামপুরহাটকাণ্ডে অভিযুক্তদের ফের ৪ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ

এদিন, স্থানীয়রা আলম অ্যান্ড কোম্পানির ঘরে স্থানীয়রা পৌঁছলে পালিয়ে যায় দুষ্কৃতীরা। এরপরেই ঘটনার (Magrahat Case) প্রতিবাদে ও দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করে উত্তেজিত জনতা। অভিযোগ, একটি দোকান ও গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

ডায়মন্ড হারবারের এসডিপিও (Diamond Harbour SDPO) মিতুনকুমার দে-র (Mitun Kumar Dey) নেতৃত্বে পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের আনে। নামানো হয় ব়্যাফ। প্রকাশ্যে নৃশংস খুনের ঘটনায় এলাকায় আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়েছে।



Related articles

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...