Thursday, May 7, 2026

মনের মানুষকে প্রকাশ্যে আনলেন ঋতাভরী, চলতি বছরেই বাগদান পর্ব

Date:

Share post:

বিয়ে করতে চলেছেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। পাত্র হলেন বন্ধু মনোবিদ ডা: তথাগত চট্টোপাধ্যায় (Dr. Tathagata Chattyopadhyay)।

ঋতাভরীর বিয়ে নিয়ে গুঞ্জনের শেষ নেই। সোশ্যাল মিডিয়া (Social Media) হোক বা অনুরাগী মহল। চর্চিত তিনি সবসময়।  একটাই প্রশ্ন সবার মনে কাকে বিয়ে করছেন তিনি ? কারণ পছন্দের মানুষটিকে খুঁজে পেয়ে গেছেন ঋতাভরী এই খবরটি শোনা গিয়েছিল বেশ কিছুদিন আগেই। এই নিয়ে নানা জল্পনা কল্পনা হলেও ঋতাভরী নিজে মুখ খোলেন নি কখনও নীরব  ছিলেন। এমনিতেই একটু কমই কথা বলেন ঋতাভরী। কিন্তু টলি পাড়ার এই সুন্দরী কন্যাকে নিয়ে আগ্রহের সীমা নেই।

আবার এটাও শোনা গেছে তিনি নাকি তাঁর (Ritabhari Chakraborty) মনের মানুষের কাছে একটি হীরের আংটিও বায়না করে রেখেছেন তাঁদের আগামী বাগদান পর্বের জন্য। এতকিছুর পরেও প্রেমিকের নাম অথবা পরিচয় নিয়ে চুপই ছিলেন নায়িকা। ব্যক্তিগতই রেখেছিলেন ব্যাপারটা। ভক্ত- অনুরাগীদের আগ্রহ আর কৌতুহলকে উসকে দিয়েছেন বারংবার। যখন ঋতাভরীর ভক্তরা উদগ্রীব ঠিক তখনই সব জল্পনার অবসান করে শেষমেশ প্রেমিকের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন তিনি।

আরও পড়ুন-RRR-এর সাফল্যে টেকনিশিয়ানদের স্বর্ণমুদ্রা উপহার অভিনেতা রামচরণের

বিয়ের কথাও শোনা যাচ্ছিল তাঁর। এবার প্রকাশ্যে এলেন ঋতাভরীর হবু বর। আনলেন ঋতাভরী নিজেই। সোশ্যাল  মিডিয়াতে শেয়ার করলেন যুগলের রোমান্টিক ছবি।সেই ছবিতে করলেন আবেগঘন মন্তব্য: “মনের মানুষের সঙ্গে ঘরে ফেরা বিশ্বের সেরা অনুভূতি। তুমি-ই আমার শান্তি।”

পাত্র ডাঃ তথাগত চট্টোপাধ্যায়। পেশায় মনোবিদ তথাগত ঋতাভরীর খুব ভাল বন্ধুও। প্রসঙ্গত: নায়িকা জানালেন ক্লিনিক উদ্বোধন করতে গিয়ে তাঁর সঙ্গে পরিচয়। ওই সময় থেকেই ধীরে ধীরে বন্ধুত্ব গভীর হয়। ব্যবসায়ী পরিবারের ছেলে তথাগতর সঙ্গে সমাজসেবার সূত্র ধরে নায়িকার আলাপচারিতা বাড়তে থাকে । ধীরে ধীরে গভীর হয় সম্পর্ক। শোনা যায় গতবছর যখন বেশ অসুস্থ  হয়ে পড়েছিলেন ঋতাভরী  তখন প্রতিটা মূহুর্ত তথাগত তাঁর পাশে থেকেছেন তাঁর খেয়াল রেখেছেন। সম্প্রতি বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।



Related articles

ফলতা বাদে, বাংলা সহ চার রাজ্য-পুদুচেরি থেকে উঠল নির্বাচনী আচরণবিধি

পশ্চিমবঙ্গ- তামিলনাড়ু- কেরালা- অসমে শেষ হয়েছে বিধানসভা নির্বাচন (Assembly Election 2026)। কেন্দ্রশাসিত পুদুচেরিতেও ভোট সমাপ্তি। তাই এবার আদর্শ...

মালদহে দলীয় যুবক খুনে রাজনীতির যোগ নেই: দাবি বিজেপির, গ্রেফতার ২

বুধবার রাতে শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের (Chandranath Rath) মৃত্যুর রেশ কাটার আগেই রাজ্যে আরও...

আমি মা হয়ে ফাঁসি চাইব না: চন্দ্রনাথ-হত্যায় যাবজ্জীবন কারাবাসের দাবি মায়ের

শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) ব্যক্তিগত সহায়ক চন্দ্রনাথ রথের মৃত্যুতে দিশেহারা পরিবার। পুত্র শোকে পাথর চন্দ্রনাথের মা হাসিরানি রথ...

নন্দীগ্রাম-ভবানীপুরে জিততেই রোষের শিকার চন্দ্রনাথ! চাঞ্চল্যকর অভিযোগ শুভেন্দুর

বাংলার বিধানসভা নির্বাচনে (WBLA 2026) নন্দীগ্রাম এবং ভবানীপুর কেন্দ্র থেকে শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) জয় মেনে নিতে না...