Thursday, June 25, 2026

পাকিস্তানে চূড়ান্ত নাটক মধ্যরাতে! আস্থা ভোটে হার ইমরানের

Date:

Share post:

পাকিস্তানে চূড়ান্ত নাটক মধ্যরাতে! মাঝরাতে অনাস্থা প্রস্তাব নিয়ে পাকিস্তানের সুপ্রিম কোর্টে শুনানি। সুপ্রিম কোর্টের বাইরে মোতায়েন পাক সেনা। ১৯০ নম্বর ধারা মোতাবেক ইমরানের বিরুদ্ধে আদালত অবমাননার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আস্থা ভোটে হার ইমরানের। পাকিস্তানের ইতিহাসে প্রথম প্রধানমন্ত্রী ইমরান খান যিনি আস্থা ভোটে হেরে গেলেন। পাকিস্তান সংবাদ মাধ্যম সূত্রে খবর, ইতিমধ্যে ইমরান খান প্রধানমন্ত্রীর বাসভবন ত্যাগ করেছেন। ইমরান বলেন, গ্রেফতার হলেও মাথা নোয়াবেন না, লড়াই করবেন। পাক সংবাদ মাধ্যম সূত্রে খবর, বিজ্ঞপ্তি জারি করে পাক প্রধানমন্ত্রীর সচিব আজম খানকে বদলির কথা জানানো হয়েছে।

ইতিমধ্যেই পাক সংসদের স্পিকার আসাদ কায়সার ও তার ডেপুটি কাসিম সুরি পদত্যাগ করলেন। ঠিক এরপরই বিরোধী দলের নেতা আয়াজ সাদিককে  অধিবেশনে সভাপতিত্ব করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

সূত্রের খবর, ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে ভোটাভুটি চললেও, নতুন প্রধানমন্ত্রী মনোনীত করতে রবিবার দুপুর ২টায় পাক সংসদে অধিবেশন ডাকা হবে। পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হতে চলেছেন শেহবাজ শরিফ। শেহবাজ শরিফ আগামিকাল রাষ্ট্রপতি আরিফ আলভির সঙ্গে বৈঠক করবেন। ১১ এপ্রিল আনুষ্ঠানিকভাবে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন।

পাকিস্তানে জারি রেড অ্যালার্ট। এই মুহূর্তে সংসদের বাইরে প্রিজন ভ্যান। ইসলামবাদের সমস্ত হাসপাতালে জারি জরুরি অবস্থা। শুধু তাই নয়,  পাকিস্তানের সমস্ত বিমানবন্দরে জারি করা হল সতর্কতা। এর মাঝে দুর্নীতিগ্রস্ত সিস্টেমের বিরুদ্ধে একার লড়াই করার বিবৃতি ইমরান খানের।  পাকিস্তান ছাড়তে সমস্ত সরকারি আধিকারিকদের নিষেধাজ্ঞা জারি।

আরও পড়ুন- এই উপনির্বাচন শুধু সাংসদ নির্বাচন নয়, বিজেপিকে অপসারিত করার লড়াই: অভিষেক

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...