Wednesday, March 4, 2026

আমি বহিরাগত! তাহলে মোদি কী? শত্রুঘ্নর জবাবে ‘খামোশ’ সকলে

Date:

Share post:

আসানসোল উপনির্বাচনে প্রচার শেষ হওয়ার ২৪ ঘণ্টা আগে পরিচিত মেজাজে শত্রুঘ্ন সিনহা। বিজেপির তোলা প্রশ্ন বুমেরাং ভঙ্গিতে ফিরিয়ে দিলেন নিজস্ব স্টাইলে। তুমি কি বহিরাগত? চিত্রপরিচালক গৌতম ঘোষের প্রশ্নের জবাবে ছক্কা হাঁকিয়ে তৃণমূল প্রার্থী বললেন, আমি যদি আউটসাইডার হই, তাহলে প্রধানমন্ত্রী কী? উনি তো বারাণসী থেকে ভোটে লড়েন। ৭৬ বছরের রাজনীতিবিদের উত্তরে সকলেই মুগ্ধ।

সকালে ভোটপ্রচার সেরেছেন। বিকেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রোড শো তে ছিলেন। কিন্তু ক্লান্তি কোথায়? গৌতম ঘোষের প্রশ্নের একের পর এক প্রশ্নের উত্তর দিয়ে গেলেন হাসিমুখে। বললেন মাথায় রাখবেন বিহার থেকে একজনই সুপারস্টার হয়েছে। একজন ফিল্মের লোকই ক্যাবিনেট মন্ত্রী হয়েছেন। শত্রুঘ্নর আত্মবিশ্বাসে মঞ্চে বসা মন্ত্রী মলয় ঘটক, ব্রাত্য বসু, চন্দ্রনাথ সিনহা কিংবা প্রাক্তণ সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অজান্তেই ‘সাবাশ’ বলে উঠলেন। রাজনীতি থেকে ফিল্ম, সোনাক্ষী থেকে বলিউড সব প্রশ্নের জবাব দিলেন অসাধারণ ভঙ্গিমায়। জানালেন বাংলার সঙ্গে তাঁর দীর্ঘ তিন শতকের সম্পর্কের কথা। ফিল্মের শ্যুটিং থেকে অনুষ্ঠান সবকিছুর কথা। বাংলার ইলিশমাছ ও মুড়িঘণ্ট পেলে এখনও ভরাপেটেও খেয়ে ফেলতে পারেন। আসানসোল থেকে জিতে বাংলার হয়ে লম্বা ইনিংস খেলতে চান শত্রুঘ্ন সিনহা। অনুষ্ঠানের আয়োজন, ইয়োর ভয়েস সংগঠন।

আরও পড়ুন- পাকিস্তানে চূড়ান্ত নাটক মধ্যরাতে! আস্থা ভোটে হার ইমরানের

spot_img

Related articles

নিশ্ছিদ্র নিরাপত্তায় শান্ত শহর: দোল উৎসবে অপ্রীতিকর ঘটনা রুখে দিল কলকাতা পুলিশ

কলকাতায় এবারের দোল উৎসব কাটল মোটের ওপর শান্তিপূর্ণভাবেই। পুলিশের কড়া নজরদারির ফলে শহরে বড় কোনো দুর্ঘটনার খবর মেলেনি।...

শোলে-র পঞ্চাশে বিশেষ ক্যালেন্ডার প্রকাশ, জয়-বীরু হলেন সিধু-পটা

১৯৭৫ সালের কালজয়ী ছবি রমেশ সিপ্পির 'শোলে' ভারতীয় বিনোদন জগতে ইতিহাস তৈরি করেছে। সেলিম-জাভেদ জুটির অনবদ্য চিত্রনাট্য ৫০...

কোহলিদের ডেরায় আইপিএলের বোধন! কবে থেকে শুরু হচ্ছে নাইটদের শিবির?

পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের জন্য আইপিএলের(IPL) সূচি ঘোষণা করেনি বিসিসিআই(BCCI)। তবে পরিকল্পনা তৈরি রাখছে বোর্ড। সব কিছু ঠিক...

ফাল্গুনের আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য,  মায়াবী রক্তিম চাঁদের সাক্ষী থাকল কলকাতা

ফাল্গুনের শেষ বেলায় মঙ্গলবার মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকল শহর কলকাতা। মঙ্গলবার সন্ধে নামার মুখেই শহরের পূর্ব আকাশ রাঙিয়ে...