Tuesday, March 24, 2026

পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন শাহবাজ শরিফ

Date:

Share post:

আস্থাভোটে ইমরানের হারের পর শাহবাজ শরিফ যে এই পদে বসতে চলেছেন তা নিয়ে খুব বিশেষ জল্পনার অবকাশ ছিল না। প্রত্যাশামতোই সোমবার ন্যাশনাল অ্যাসেম্বলিতে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন মিয়াঁ মহম্মদ শাহবাজ শরিফ(Shehabaz Sharif)। এদিন শাহবাজের দল মুসলিম লিগ(Mushlim Leage) নওয়াজের পাশাপাশি পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি), মুত্তাহিদা মজলিস-ই-আমল-সহ বেশ কয়েকটি দলের সমর্থন পেয়েছেন শাহবাজ। অন্যদিকে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের(Imran Khan) দল তেহরিক-ই-ইনসাফ পাকিস্তান সভা থেকে ওয়াকআউট করে।

জানা গিয়েছে, ইমরানের মন্ত্রিসভার সদস্য শাহ মাহমুদ কুরেশি প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেও দলের অন্দরে ভাঙনের আঁচ পেয়ে শেষ পর্যন্ত সভা বয়কট করেন। প্রসঙ্গত, পাকিস্তানের সুপ্রিমকোর্টের নির্দেশে শনিবার মধ্যরাতে ন্যাশনাল অ্যাসেম্বলিতে ভোটাভুটিতে ক্ষমতাচ্যুত হয়েছিলেন ইমরান খান। ইমরানের বিপক্ষে ভোট পড়েছিল ১৭৪ টি। ৩৪২ আসনের পাক সংসদে সঙ্খ্যা গরিষ্ঠতা প্রমাণের জন্য প্রয়োজন ছিল ১৭২ ভোটের। সেখানে ইমরানের দলের সদস্যদের বেশিরভাগই ভোট দেয়নি ইমরানকে। ফলস্বরুপ অতিসহজের সঙ্খ্যাগরিষ্ঠতা পেয়ে যান শাহবাজ।

আরও পড়ুন:কেশপুরে ১টি খুনের মামলায় ১২১জনকে তলব সিবিআইয়ের, রাজনৈতিক প্রতিহিংসা বলছে তৃণমূল

উল্লেখ্য, প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই শাহবাজ শরিফ ছিলেন পঞ্জাব প্রদেশের সব থেকে দীর্ঘ মেয়াদের মুখ্যমন্ত্রী। দাদা নওয়াজ দেশ ছাড়ার পরে পাকিস্তান মুসলিম লিগের প্রেসিডেন্টের আসনে বসেন তিনি। তখন থেকেই ভাইঝি মরিয়াম শরিফকে নিয়ে দল সামলাচ্ছিলেন। ২০১৮ সালের ১৩ অগস্ট তিনি ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্য হন। নির্বাচিত হন বিরোধী দলনেতা পদে। এবার প্রধানমন্ত্রীর আসনে বসলেন শাহবাজ শরিফ।

Related articles

হাওড়া মেট্রো স্টেশনে চরম যাত্রী ভোগান্তি, ঘোষণা ছাড়াই বন্ধ গেট! 

মঙ্গলবার দুপুরে হাওড়া মেট্রো স্টেশনে (Howrah Metro Station) চরম দুর্ভোগের শিকার যাত্রীরা। কোনও ঘোষণা ছাড়াই প্রায় ২০ থেকে...

ধর্ম পরিবর্তন করলে বাতিল এসসি সংরক্ষণ! গুরুত্বপূর্ণ রায় শীর্ষ আদালতের

স্ব-ইচ্ছায় ধর্ম পরিবর্তনের পর তপশিলি জাতির (SC Reservation) সংরক্ষণ বা মর্যাদা বজায় রাখা যাবে না—এমনই গুরুত্বপূর্ণ রায় দিল...

প্রধানমন্ত্রী ও দিল্লির মুখ্যমন্ত্রী সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বকে প্রাণনাশের হুমকি!

ভোটের আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi) ও দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে(Rekha Gupta) প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে ইমেল...

বাজার খুলতেই ঊর্ধ্বমুখী সেনসেক্স, দিনশেষে দালাল স্ট্রিটে রক্তক্ষরণের আশঙ্কা বিশেষজ্ঞদের!

মার্কিন প্রেসিডেন্টের 'ভুয়ো' আশ্বাসে সপ্তাহের দ্বিতীয় কর্মব্যস্ত দিনের শুরুতে সেনসেক্স (Sensex) বাজারে চওড়া হাসি। ঊর্ধ্বমুখী নিফটিও (Nifty)। টাকার...