Saturday, April 4, 2026

Deoghar Accident:৪০ ঘণ্টা আটকে থাকার পর মুক্তি! দেওঘরের রোপওয়ে দুর্ঘটনায় মৃত বেড়ে ৪

Date:

Share post:

প্রায় দু’দিন আটকে থাকার পর অবশেষে মুক্তি! দেওঘরের ত্রিকূট পাহাড় থেকে উদ্ধার করা হল আটকে পড়া পর্যটকদের। যদিও উদ্ধারকাজের সময় আরও দু’জন পাহাড়ের উপর থেকে পড়ে যায়। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ জন।

আরও পড়ুন:PNB মামলায় বড় সাফল্য, নীরবের ‘ডানহাত’ সুভাষকে দেশে ফেরাল CBI
দেওঘরে রবিবার আচমকাই রোপওয়েতে এই দুর্ঘটনাটি ঘটে। উদ্ধারকাজ শুরুতে বেশ খানিকটা সময় লেগে যায়। উদ্ধারকাজের আগেই মারা যান ৩ মহিলা। আটকে ছিলেন ৪৮ জন পর্যটক। সোমবার শুরু হয় উদ্ধারকাজ। উদ্ধার করতে বায়ুসেনার হেলিকপ্টারের সাহায্য নেওয়া হয়।


সোমবার থেকেই আটকে পড়া পর্যটকদের জন্য ত্রিকূট পাহাড়ে প্রায় আড়াই হাজার ফুট উচ্চতায় রোপওয়েতে আটকে পড়া পর্যটকদের উদ্ধারে নামে বায়ুসেনার Mi-17 ও Mi-17 V5 কপ্টার। বায়ুসেনার গরুড় কমান্ডোরাও উদ্ধারকাজ চালায়।। সোমবার দিনভর চলে উদ্ধারকাজ। যদিও সূর্যাস্তের পর ওই বিপজ্জনক পাহাড়ে উদ্ধার কাজ বন্ধ রাখতে বাধ্য হন তাঁরা। তবে আটকে পড়া পর্যটকদের জন্য খাবার পৌঁছনোর ব্যবস্থা করা হয়। এরপর আজ, মঙ্গলবার সকালে ওই এলাকায় কুয়াশা থাকায় উদ্ধারকাজ শুরু করতে দেরি হয়। প্রায় ৪৮ ঘণ্টা পর ১০ বছরের এক বালক-সহ আটকে পড়া বেশ কয়েকজন পর্যটককে উদ্ধার করে বায়ুসেনা।

স্থানীয় প্রশাসনিক আধিকারিকরা জানিয়েছেন, মারাত্মক এই দুর্ঘটনার জেরে আহত ১২ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।ত্রিকুট পাহাড়ে ভয়াবহ এই দুর্ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন।

Related articles

ভোটযুদ্ধে নজরে মালদহ, তৃণমূল সভানেত্রীর রোড-শো-এ ইংরেজবাজারে জনসমুদ্র 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রণকৌশল সাজাতে শনিবার মালদহ জেলাজুড়ে ম্যারাথন প্রচার সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানিকচক, রতুয়া ও মালতীপুরের...

বঙ্গীয় সাহিত্য পরিষদে বিপুল ভোটে জয়ে থাকল বর্তমানদের দাপট

সব বিতর্কের শেষ হল ভোট বাক্সেই। বঙ্গীয় সাহিত্য পরিষদ (Bangiya Sahitya Parishat)-এর কর্মাধ্যক্ষ নির্বাচনে বড় ব্যবধানে জিতলেন বর্তমান...

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...