Thursday, June 25, 2026

এবারও ভোট দেওয়া হল না প্রাক্তন মুখ্যমন্ত্রীর, আক্ষেপ ভোট দিতে আসা স্ত্রীর গলায়

Date:

Share post:

এবারও ভোট দিতে পারলেন না রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য(former chief minister Buddhadeb Bhattacharya)। শারীরিক অসুস্থতার কারণে পরপর চারবার ভোট দিতে পারলেন না তিনি। তবে, এদিন বালিগঞ্জ উপনির্বাচনে পাঠভবন হাইস্কুলের বুথে ভোট দেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী মীরা ভট্টাচার্য (Meera Bhattacharya) এবং তার মেয়ে সুচেতনা (Suchetana Bhattacharya)। বুদ্ধর ভোট দিতে না পারায় আক্ষেপ করেন মীরা ভট্টাচার্য। তিনি জানান, শারীরিকভাবে অসুস্থ থাকলেও মানসিকভাবে এখনও সজাগ রয়েছেন বুদ্ধবাবু।

খোশমেজাজে বাবুল: গাড়ি চালিয়ে ঘুরছেন বুথে বুথে, গাইছেন মান্না দে’র গান

এখন কার্যত শয্যাশায়ী প্রাক্তন মুখ্যমন্ত্রী। অধিকাংশ সময়ই তাঁকে অক্সিজেন দিতে হয়। চোখে ঠিকমতো দেখতে পাচ্ছেন না। ২০১৯ থেকেই আর ভোট দিতে পারেননি বুদ্ধদেব। তবে, দলের সঙ্গে নিয়মিত ফোনে যোগাযোগ রাখেন তিনি। এবার ভোটের প্রচারে বেরিয়ে বাড়ি গিয়ে তাঁর সঙ্গে দেখা করেছেন বালিগঞ্জ কেন্দ্রের বাম প্রার্থী সায়রা হালিম। সস্ত্রীক সায়রাকে আশীর্বাদ করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। বর্তমান পরিস্থিতি নিয়ে যথেষ্ট ওয়াকিবহল বুদ্ধদেব। বিশেষ ঘটনায় লিখিত বিবৃতিও দেন তিনি।

‘মারের বদলা মার,’ পুলিশকে হুমকি! বারবার কেন বিতর্কে অগ্নিমিত্রা পল?

Related articles

আমরা বেইমান নই: “যাঁরা দিদির সঙ্গে থাকছেন” তাঁদের নিয়ে বিশেষ কর্মিসভার ডাক কুণালের

গত কয়েকদিনের মধ্যে বেলেঘাটার বিধায়ক তথা তৃণমূলের (TMC) উত্তর কলকাতা জেলার সভাপতি কুণাল ঘোষ (Kunal Ghosh) একাধিকবার বলেছেন,...

অমানবিক! মোমো বিক্রেতার উপর ফুটন্ত জল বিজেপি পুলিশের

নির্মম প্রশাসন! সামান্য মানবিকতাও এখন বিজেপি পুলিশের (BJP Police) খাতায় অতীত। জয়পুরের (Jaipur) রামনগরিয়া থানা (Ramnagariya Police Station)...

বাংলা ছবিতে বলিউডের বিনিয়োগ, আড়াই দশক পর টলিউডে অনুপম!

জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক ঋতুপর্ণ ঘোষের সঙ্গে কাজের প্রায় আড়াই দশক পর ফের বাংলা ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত হতে চলেছেন...

জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় মৃত্যু মিছিল, শোকপ্রকাশ মোদির

এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে জোড়া ভূমিকম্পে তছনছ ভেনেজুয়েলা (Earthquake in Venezuela)। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার একের পর এক...