Monday, April 6, 2026

বাবুলের জয় সময়ের অপেক্ষা, বালিগঞ্জে ভোট দিয়ে বললেন দেবাশিস কন্যা দেবলীনা

Date:

Share post:

সোমনাথ বিশ্বাস

বাবা দেবাশিস কুমার(Debasish Kumar) প্রতিষ্ঠিত রাজনীতিবিদ। তিনি শাসক দলের বিধায়ক, কলকাতা পুরসভার মেয়র পারিষদ, দক্ষিণ কলকাতা তৃণমূলের (TMC)সভাপতি। আবার বালিগঞ্জ উপনির্বাচনে (Ballygung byelection)তিনি দলের সেনাপতি। দলীয় প্রার্থী বাবুল সুপ্রিয়র(Babul Supriyo) সমর্থনে প্রথম দিন থেকে কোমড় বেঁধে ময়দানে নেমেছেন দেবাশিস কুমার (Debasish Kumar)। অন্যদিকে, মা সাহিত্য চর্চা করেন। আর তিনি জনপ্রিয় অভিনেত্রী। মহানায়ক উত্তম কুমারের (Uttam Kumar) নাতবউ অর্থাৎ গৌরব চট্টোপাধ্যায়ের স্ত্রী। তিনি দেবলীনা কুমার(Devlina Kumar)। সদ্য মুক্তি পেয়েছে দেবলীনা অভিনীত ছবি ‘আবার কাঞ্চনজঙ্ঘা’। যেখানে তাঁর অভিনয় দর্শকদের মন কেড়েছে। অভিনেতা ওমের সঙ্গে নতুন ছবি ‘জোকার’-এ দেখা যাবে তাঁকে। সিনেমায় অভিনয়ের পাশাপাশি ছোটপর্দায় ধারাবাহিক ও বিজ্ঞাপনেও দেখা যায় দেবলীনাকে। অর্থাৎ অত্যন্ত ব্যস্ত একজন সেলিব্রেটি।

ব্যস্ততার মাখেই বাবা দেবাশিস কুমারের সঙ্গে এসে বালিগঞ্জ উপনির্বাচনে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন দেবলীনা কুমার। এদিন দুপুর বারোটা নাগাদ ন্যাশনাল হাই স্কুলে ভোট দেন তিনি। বেরিয়ে বললেন, “বাবুল সুপ্রিয়র জয় শুধু সময়ের অপেক্ষা”।

গতবছর বিধানসভা ভোটের সময় বাবা দেবাশিস কুমার যখন রাজবাড়ী কেন্দ্র থেকে দাড়িয়ে ছিলেন, তখন তৃণমূলের প্রচার করতে দেখা গিয়েছিল দেবলীনা কুমারকে। এবার যদিও বালিগঞ্জ উপনির্বাচনের প্রচারে তাঁকে দেখা যায়নি। দেবলীনা হেসে জানালেন, “বাবুল সুপ্রিয় নিজেই একজন সেলিব্রেটি, তাই তাঁর হয়ে আমাদের প্রচারে দরকার পড়ে না।”


আগামিদিনে বাবার মতোই সক্রিয় রাজনীতিতে দেখা যাবে তাঁকে? উত্তর দেবলীনা বলেন, ” অবশ্যই। রাজনীতিতে আসতে তিনি ইচ্ছুক। তবে রাজনীতি করার জন্য অনেকটা সময় দিতে হয়। যেহেতু এখন অভিনয় নিয়ে ব্যস্ত, তাই এখনই সক্রিয় রাজনীতিতে আসছেন না। কারণ, তিনি যেদিন রাজনীতিতে আসবেন, সেদিন শুধুই মন দিয়ে রাজনীতি করবেন। ফাঁকি দিয়ে কোনও কাজ করতে চান না।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...