Wednesday, March 4, 2026

Narendra Modi : নেহরু মিউজিয়ামের নতুন নাম দিয়ে প্রধানমন্ত্রী সংগ্রহশালার উদ্বোধন করলেন মোদি

Date:

Share post:

নেহরু মিউজিয়ামকে (Nehru Museum) নতুন নাম দিয়ে নব কলেবরে সাজিয়ে তা জাতির উদ্দেশ্যে উৎসর্গ করলেন নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) । নেহরু মিউজিয়ামের নতুন নাম হল প্রধানমন্ত্রী সংগ্রহালয়। ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর বাসভবন তিন মূর্তি ভবনে এই মিউজিয়ামটি তৈরি হয়েছিল। তিন মূর্তি ভবনের ৪৫ একর জমির তিনতলায় গ্র্যান্ড প্রাইম মিনিস্টার মিউজিয়ামটি তৈরি করা হয়েছে। অত্যাধুনিক প্রযুক্তিতে চোখ ধাঁধানো কারুকাজ করে সাজানো হয়েছে সংগ্রহালয়টি । এতদিন পর্যন্ত এই মিউজিয়ামটি শুধুমাত্র পণ্ডিত নেহরুর জীবনী ও ছবি দিয়ে সাজানো ছিল। কিন্তু এখন সেখানে নেহরু ছাড়াও মনমোহন সিং থেকে নরেন্দ্র মোদি পর্যন্ত সব প্রধানমন্ত্রীর জীবন, কাজ এবং অবদানকে তুলে ধরা হয়েছে। স্বাধীনতার পর থেকে দেশের ১৪ জন প্রধানমন্ত্রীর জীবন ও কার্যকালের তথ্য ও নথি থাকছে এই মিউজিয়ামে। শুধু প্রধানমন্ত্রীরাই নন, এদের পাশাপাশি মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বসু, সর্দার প্যাটেল, বাবাসাহেব আম্বেদকর-সহ দেশের অন্য ব্যক্তিত্বদের নিয়েও বহু ছবি এবং ঘটনাবলি সাজানো থাকছে এই মিউজিয়ামে। বাবাসাহেব আম্বেদকরের জন্মদিনে এই সংগ্রহশালাটির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদি। এদিন মিউজিয়ামে প্রবেশের প্রথম টিকিটটিও কাটেন প্রধানমন্ত্রী নিজেই।

 

 

 

spot_img

Related articles

নিশ্ছিদ্র নিরাপত্তায় শান্ত শহর: দোল উৎসবে অপ্রীতিকর ঘটনা রুখে দিল কলকাতা পুলিশ

কলকাতায় এবারের দোল উৎসব কাটল মোটের ওপর শান্তিপূর্ণভাবেই। পুলিশের কড়া নজরদারির ফলে শহরে বড় কোনো দুর্ঘটনার খবর মেলেনি।...

শোলে-র পঞ্চাশে বিশেষ ক্যালেন্ডার প্রকাশ, জয়-বীরু হলেন সিধু-পটা

১৯৭৫ সালের কালজয়ী ছবি রমেশ সিপ্পির 'শোলে' ভারতীয় বিনোদন জগতে ইতিহাস তৈরি করেছে। সেলিম-জাভেদ জুটির অনবদ্য চিত্রনাট্য ৫০...

কোহলিদের ডেরায় আইপিএলের বোধন! কবে থেকে শুরু হচ্ছে নাইটদের শিবির?

পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের জন্য আইপিএলের(IPL) সূচি ঘোষণা করেনি বিসিসিআই(BCCI)। তবে পরিকল্পনা তৈরি রাখছে বোর্ড। সব কিছু ঠিক...

ফাল্গুনের আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য,  মায়াবী রক্তিম চাঁদের সাক্ষী থাকল কলকাতা

ফাল্গুনের শেষ বেলায় মঙ্গলবার মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকল শহর কলকাতা। মঙ্গলবার সন্ধে নামার মুখেই শহরের পূর্ব আকাশ রাঙিয়ে...