Monday, May 11, 2026

পয়লা বৈশাখের মহাভোজ বাড়ি বাড়ি পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ পঞ্চায়েত দফতরের

Date:

Share post:

পয়লা বৈশাখের মহাভোজ (great food) খেতে চান? তাও আবার খুব কম খরচে, পেয়ে যাবেন একেবারে আপনার দোড়গোড়ায় দরকার নেই কোনও ফুড অ্যাপের। এই পরিষেবা (service) দেবে পঞ্চায়েত দফতর (panchayat office)। ১৪ই এবং ১৫ই এপ্রিল এই দুদিন বাঙালির (Bengali) রসনার তৃপ্তি দিতে বিশেষভাবে উদ্যোগ নিয়েছে পঞ্চায়েত দফতর (panchayat office)।

আগামীকাল বাংলা (Bengali) নববর্ষ বাঙালির পয়লা পার্বণ। কলকাতা শহর এবং তার সংলগ্ন পুরো এলাকাবাসীর জন্য ভূরিভোজের আয়োজন করেছে পঞ্চায়েত দফতর (panchayat office)। এই দফতরের অন্তর্গত সুসংহত এলাকা উন্নয়ন পর্ষদ ( সিএডিসি) এই পরিষেবা পৌঁছে দেবে বাঙালির দুয়ারে। দুয়ারে সরকারের মতোই দুয়ারে মহাভোজ (great food) পেতে চলেছে বাঙালিরা। সারাবছর বাড়ির গৃহিণীরা হেঁসেল ঠেলেন। উৎসব হোক বা অনুষ্ঠান হেঁসেল থেকে তাঁদের ছুটি নেই। তাই তাঁদের কথা ভেবেও খানিকটা এই মহাভোজের আয়োজন তাও বেশ কম খরচে। থাকছে বেশ ভুরিভোজের ব্যবস্থা একেবারে সাধ্যের মধ্যে।

আম্বেদকরের জন্মজয়ন্তীতে শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, ট্যুইটে উৎসবের শুভেচ্ছা

Narendra Modi : নেহরু মিউজিয়ামের নতুন নাম দিয়ে প্রধানমন্ত্রী সংগ্রহশালার উদ্বোধন করলেন মোদি

পঞ্চায়েত দফতরের পক্ষ থেকে জানা গেছে ১৪ই এবং ১৫ই এপ্রিল থাকছে বিশেষ থালি। যাতে থাকবে দেরাদুন চালের ভাত, পোস্ত দিয়ে উচ্ছে, আলু ভাজা, টক ডাল, ইলিশ ভাপা, চিকেন কষা, চাটনি, পাপড়ি ,মিষ্টি এবং পান। মুরগির বদলে চাইলে পেতে পারেন খাসির মাংস এবং দই কাতলাও। প্রতিটি থালির খরচ ৫০০ টাকা। মহাভোজের  এই থালিটা পেতে শুধু হোয়াটস অ্যাপ করতে হবে এই নম্বরে ৮১৭০৮৮৭৭৯৪ এবং ৯৭৩৪৩৯৯৯১৫ ।

বগটুইকাণ্ডে জালে আরও ১, ধৃত রিটনের তিনদিনের সিবিআই হেফাজতের নির্দেশ

রাতের খাবারে থাকছে চিকেন এবং মটন বিরিয়ানি। যাঁর খরচ যথাক্রমে ১৩০ টাকা এবং ১৭৫ টাকা। টাকা পেমেন্ট নিয়ে কোনও চিন্তা নেই অন লাইন অথবা ক্যাশ অন ডেলিভারি দু ধরনের ব্যবস্থাই থাকবে। যাঁর যেমন সুবিধা সে তেমন ভাবে খাবার অর্ডার করতে পারে। কলকাতা শহর ছাড়া বিধাননগর, বরাহনগর, উত্তর ও দক্ষিণ দমদম পুরসভা এলাকায় দেওয়া হবে এই পরিষেবা।

 

Related articles

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...