Thursday, May 14, 2026

Ranbir Alia wedding update: পাঞ্জাবি রীতি মেনে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন রণবীর আলিয়া

Date:

Share post:

সাতজন্মের বন্ধনে আবদ্ধ হলেন রণলিয়া(Ranbir Alia)। টিনসেল  টাউন জুড়ে একটাই আলোচনা, বিয়ের আসরে আলিয়া রণবীর(Alia Ranbir)। দুপুর ৩টে নাগাদ বিয়ের অনুষ্ঠান শুরু হয়েছে। গায়ে হলুদের পর প্রথা মেনে চুড়া সেরেমনি। পাঞ্জাবি রীতি (Punjabi rituals)মেনে চলছে নিয়ে। কাপুর পরিবারের প্রত্যেকের উপস্থিতিতে রাজকীয় বিয়ে। কৃষ্ণারাজ বাংলো থেকে বরযাত্রীরা আসেন বিয়ের মন্ডপে(Wedding venue)।

বিয়ের ফুল ফুটেছে আগেই, এবার ধরা দেওয়া বিয়ের সাজেই। থিম প্যাস্টেল রং। ডিজাইনার অদলবদল করে বিয়ের পোশাকে চমক রণলিয়ার।বিয়েতে সব্যসাচীর লেহেঙ্গায় অপূর্ব সুন্দরী আলিয়া ভাট এবং রণবীর কাপুরের পরনে মণীশ মলহোত্রার(Manish Malhotra) ডিজাইনার পোশাক। রণবীরের বান্দ্রার বাস্তু-র সাত তলায় বিয়ের মূল অনুষ্ঠান চলছে।দুপুর থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলবে বিয়ের অনুষ্ঠান। সন্ধ্যে ৭টার পর মিডিয়ার সামনে আসবেন নব দম্পতি বলেই জানা যাচ্ছে।

রাজকীয় বিয়ের মেনুতে থাকছে ৫০ টি দেশের নানা পদ। নিমন্ত্রিতদের মধ্যে উপস্থিত হয়েছেন অয়ন মুখোপাধ্যায়(Ayan Mukhopadhyay), করণ জোহর(Karan Johar), সঞ্জয় লীলা বনশালি(Sanjay leela bhansali), জোয়া আখতার। আলিয়া এবং রণবীরের পরিবারের সব আত্মীয়রাই বিয়ের অনুষ্ঠানে আছেন বলে জানা যাচ্ছে।

Related articles

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...