Saturday, March 14, 2026

প্রয়াত দেশের প্রথম টেস্ট টিউব বেবির জন্মদাতা চিকিৎসক বৈদ্যনাথ চক্রবর্তী

Date:

Share post:

প্রয়াত বিখ্যাত চিকিৎসক বৈদ্যনাথ চক্রবর্তী। তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। শুক্রবার সকাল ৯টা ৪০ মিনিটে  সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। দেশজুড়ে আইভিএফ চিকিৎসার জন্য তিনি বিখ্যাত ছিলেন। দেশে প্রথম টেস্ট টিউব বেবির জন্ম হয় তাঁর হাত ধরেই। বিখ্যাত চিকিৎসকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চিকিৎসক মহলে।

আরও পড়ুন:নতুন বছরকে স্বাগত জানিয়ে মন্দিরে মন্দিরে উপচে পড়া ভিড়, উৎসবের মেজাজে রাজ্যবাসী  


কয়েকদিন আগেই সেরিব্রাল অ্যাটাক হয় তার। এরপর থেকেই একের পর এক অসুস্থতায় ভুগছিলেন তিনি। এছাড়াও বার্ধক্যজনিত একধিক সমস্যা ছিল বিখ্যাত এই চিকিৎসকের। গত বছর কোভিড আবহে তাঁর মূত্রনালিতে সংক্রমণ ধরা পড়ে। সেইসঙ্গে কোভিডেও আক্রান্ত হন। যদিও করোনাকে জয় করে বাড়ি ফেরেন তিনি। তবে এবারে আর শেষরক্ষা হল না। নববর্ষের দিনেই সকালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।


প্রসঙ্গত, কৃত্রিম উপায়ে প্রজননের জন্য বিখ্যাত ছিলেন চিকিৎসক বৈদ্যনাথ চক্রবর্তী। কৃত্রিম উপায়ে প্রজননের গবেষণার জন্য দেশজুড়ে তাঁর খ্যাতি ছড়িয়ে পড়ে।  ১৯৮৬ সালে তাঁর উদ্যোগে তৈরি হয় ‘ইনস্টিটিউট অব রিপ্রোডাকটিভ মেডিসিন’ প্রতিষ্ঠান। পরবর্তীকালে তাঁর তৈরি গবেষণাপত্র ICMR এর হাতে তুলে দেন চিকিৎসক বৈদ্যনাথ চক্রবর্তী।

spot_img

Related articles

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...