Friday, May 15, 2026

Joe Root: ইংল্যান্ডের টেস্ট দলের নেতৃত্ব ছাড়লেন জো রুট

Date:

Share post:

ইংল্যান্ডের টেস্ট ( England Test) দলের নেতৃত্ব ছাড়লেন জো রুট (Joe Root)। শুক্রবার ইংরেজদের টেস্ট দল থেকে ইস্তফা দেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে হারের ব্যর্থতার দায় নিয়েই অধিনায়কত্ব থেকে ইস্তফা দিলেন রুট। গত পাঁচ বছর ইংল্যান্ডের নেতৃত্বে ছিলেন তিনি। ৬৪টি টেস্টে ইংল্যান্ডকে নেতৃত্ব দিয়েছেন রুট। নেতৃত্ব ছাড়লেও দেশের হয়ে খেলা চালিয়ে যাবেন এই ব্যাটার।

এদিন এই নিয়ে রুট বলেন,” ক্যারিবিয়ান সফর থেকে ফেরার পর কিছুটা সময় নিয়েছি। টেস্ট দলের অধিনায়কত্ব থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্তটা খুব চ্যালেঞ্জিং ছিল আমার ক্রিকেট জীবনের জন্য। পরিবার এবং ঘনিষ্ঠ কয়েকজন বন্ধুর সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছি। দেশকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে আমি অসম্ভব গর্বিত। শেষ পাঁচ বছরের দিকে ফিরে তাকালে অসম্ভব গর্ব হচ্ছে। এই দায়িত্বটা দারুণ সম্মানের। ইংল্যান্ড ক্রিকেটকে শীর্ষে নিয়ে যাওয়ার দায়িত্ব ছিল। নেতৃত্বের দায়িত্ব দারুণ উপভোগ করেছি।”

আরও পড়ুন:IPL: আইপিএলে করোনার থাবা, আক্রান্ত দিল্লি দলের ফিজিও

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...