Monday, May 18, 2026

Deepak Chahar: আইপিএল থেকে ছিটকে যেতেই সমর্থকদের বিশেষ বার্তা দীপকের

Date:

Share post:

চোটের কারণে আইপিএল (IPL) থেকে ছিটকে গিয়েছেন দীপক চাহার (Deepak Chahar)। যা সম্ভাবনা তাতে টি-২০ বিশ্বকাপেও (T-20 World Cup) ভারতের (India) হয়ে অনিশ্চিত তিনি। আইপিএল থেকে ছিটকে যেতেই নিজের সোশ্যাল মিডিয়ায় সমর্থকদের উদ্দেশে এক বিশেষ বার্তা দিলেন দীপক।

এদিন সোশ্যাল মিডিয়ায় দীপক লেখেন,” চোটের কারণে এই বছরের আইপিএল খেলতে না পারায় আমি দুঃখিত। সত্যিই খেলতে চেয়েছিলাম। কিন্তু হলো না। তবে প্রতি বারের মতো আবারও ভাল হয়ে ফিরে আসব। কঠিন সময়ে পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।”

চলতি বছর ফেব্রুয়ারি মাসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পান চাহার। তার পর থেকে এক মাসেরও বেশি সময় ধরে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব করছেন তিনি। সূত্রের খবর তাঁর চোট পুরনো এখনও পুরোপুরি সারেনি। এবারের আইপিএলের নিলামে ১৪ কোটি টাকায় চাহারকে কেনে চেন্নাই সুপার কিংস। কিন্তু চোটের কারণে মাঠে নামা হলো না তাঁর।

আরও পড়ুন:KKR: ‘রাহুলের দুরন্ত ইনিংসের কাছেই ম‍্যাচটা হেরে গিয়েছি’, বললেন শ্রেয়স

Related articles

IPL: ঘরের মাঠে ধোনির শেষ ম্যাচ! মাহির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে

চলতি আইপিএলে(IPL) চেন্নাই সুপার কিংস (CSK) ঘরের মাঠ চিপকে শেষ ম্য়াচ খেলতে নামছে। এই ম্যাচের আগে ধোনির (MS...

বেপাত্তা বিধায়ক দিলীপ মণ্ডল! পুলিশের জালে পুত্র

বিধায়ক দিলীপ মণ্ডলের (MLA Dilip Mandal) বাড়িতে ১৫ মে হানা দিয়েছিল পুলিশ। অভিযোগ, সেখান থেকে ফিল্মি কায়দায় বাড়ির...

লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপরদের সরাসরি অন্নপূর্ণা প্রকল্প, ১ জুন থেকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত: মন্ত্রিসভা সিদ্ধান্ত

অন্যতম যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার, দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকেই (Cabinet Meeting) সেই ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্প নিয়ে...

পার্ক সার্কাসের ঘটনায় গ্রেফতার ৩৮, হাতে মাস্টারমাইন্ডও

পার্ক সার্কাস( Park Circus) এলাকায় উত্তেজনার পর সোমবার থেকে সেখানে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। নতুন করে কোনও অপ্রীতিকর...