Saturday, May 23, 2026

কুৎসা-চক্রান্তের যোগ্য জবাব, শীত-গ্রীষ্ম-বর্ষা তৃণমূলই ভরসা: মমতা

Date:

Share post:

চৈত্র সংক্রান্তির সন্ধেয় কালীঘাট মন্দিরে পুজো দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) বলেছিলেন, জয়ের পরে আবার পুজো দিতে আসব। রাজ্যে দুটি উপনির্বাচনে জয়ী হয়েছে তৃণমূল (TMC)। আসানসোলে (Asansole) রেকর্ড ভোটে জয়ী হয়েছে রাজ্যের শাসকদল। ফল প্রকাশের পরেই শনিবার বিকেলে কালীঘাট (Kalighat) মন্দিরে পুজো দিলেন তৃণমূল সুপ্রিমো। পুজো দিয়ে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “সকলকে শান্তি সম্প্রীতি বজায় রেখে চলার আবেদন জানাই। উচ্চমাধ্যমিক পরীক্ষা চলছে। তারা যেন ভাল করে পরীক্ষা দিতে পারে, সে দিকে খেয়াল রাখতে হবে।”

এরপরই বিরোধীদের তুলোধনা করেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, “সিপিএম, বিজেপি, অপপ্রচার সত্ত্বেও মানুষের আস্থা আমাদের ওপর আছে দেখে ভাল লাগছে। মানুষকে ধন্যবাদ জানিয়ে পুজো দিতে এলাম। আসানসোল শুধু জিতেছি তাই নয়, রেকর্ড ভোটে জিতেছি। আমি রাজ্যের ও দেশের সাধারণ মানুষকে বলব, বিশ্বাস করুন আমাদের, আমাদের উপর ভরসা রাখুন। শীত-গ্রীষ্ম-বর্ষা তৃণমূল দেশের তথা রাজ্যের মানুষের কাছে ভরসা। এই জয় আরও ভালো কাজ করায় অনুপ্রাণিত করবে”।

দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে মমতা বার্তা দেন, “কারও প্ররোচনায় পা দেবেন না। যা অসত্য তা প্রকাশ পাবে। ভ্রান্ত ঘটনা দিয়ে যাতে বিভ্রান্তি না ছড়ায় সেদিকে লক্ষ্য রাখতে হবে।”

আরও পড়ুন:রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে অব্যবহৃত ২০ কোটির বেশি করোনা টিকা!

প্রথমবার লোকসভা নির্বাচনে আসানসোল কেন্দ্রে জয় পেয়েছে তৃণমূল। সেই কথা উল্লেখ করে মমতা বলেন, জন্মলগ্ন থেকেই প্রথম আসানসোল লোকসভা নির্বাচনে জয়ী হল তৃণমূল। শুধু রেকর্ড ভোটে জয়ী হয়েছে তৃণমূল প্রার্থী। ফল প্রকাশের পর ২ কেন্দ্রের জয়ী প্রার্থী সঙ্গেই তাঁর কথা হয়েছে বলে জানান মমতা। দু’জনকেই অভিনন্দন জানিয়েছেন তিনি।

Related articles

দমদমের তৃণমূল কাউন্সিলর সঞ্জয়ের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য!

শনিবার সকালে দক্ষিণ দমদম পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঞ্জয় দাসের (TMC Counsillor Sanjay Das) ঝুলন্ত দেহ...

ভালো আছেন দর্শনা, আজই হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন অভিনেত্রী!

একটানা শ্যুটিং করতে গিয়ে শারীরিকভাবে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী দর্শনা বণিক (Darshana Banik)। বৃহস্পতিবার রাতেই হাসপাতালে ভর্তি...

গ্রেফতার সুজিত ‘ঘনিষ্ঠ’ দক্ষিণ দমদমের কাউন্সিলর টিঙ্কু

পুর নিয়োগ দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose), এবার তাঁর ঘনিষ্ঠ মহলেও...

দেশজুড়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম 

মধ্যবিত্তের পকেটের চাপ বাড়িয়ে ফের বাড়ল জ্বালানির দাম (Petrol Diesel Price hike)। এই নিয়ে গত ১০ দিনে তৃতীয়বার...