Wednesday, May 6, 2026

ভোটে হেরে মোদির কাছে ‘ক্ষমা’ চাইলেন অগ্নিমিত্রা!

Date:

Share post:

আসানসোলের (Asansol) তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহাকে (Shatrughan Sinha) বহিরাগত বলে দুষেছিল গেরুয়া শিবির। উপনির্বাচনে জয় পেতে প্রবল ছোটাছুটি করেছিলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্র পাল (Agnimitra Paul)। কিন্তু, গত দু’বারের জেতা কেন্দ্রে ধরাশায়ী বিজেপি। শত্রুঘ্ন সিনহা আসানসোলে প্রথমবারের জন্য শুধু জোড়া-ফুলই ফোটালেন না, জিতলেন রেকর্ড ভোটেও। ৩ লক্ষেরও বেশি ভোটে আসানসোলে উপনির্বাচনে জয়ী হয়ে সংসদে শত্রুঘ্ন সিনহা। তবে গো-হারা হেরে মোদির (Narendra Modi) কাছে দুঃখপ্রকাশ করলেন অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)।

আরও পড়ুন: চব্বিশের ভোটে খেলা ঘোরাবেন জানদার, শানদার, দমদার নেত্রী মমতাই: জয়ের পর শত্রুঘ্ন

টুইট করে মোদিকে (PM Narendra Modi) ট্যাগ করে অগ্নিমিত্রা (Agnimitra Paul) লেখেন, “দুঃখিত নরেন্দ্র মোদি স্যর। আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করেও আপনাকে আসানসোল আসনটা দিতে পারলাম না। পশ্চিমবঙ্গে গণতন্ত্র বাঁচানোর জন্য লড়াই করেছি।  আমার লড়াই চলবে স্যার।”

১৯৫৭ থেকে ২০২২ সাল। আসানসোল লোকসভা আসনে নির্বাচন হয়েছে ১৮ বার। এর মধ্যে ২০০৫ ও ২০২২ দু’বার উপনির্বাচন হয়েছে। আর এই প্রথমবার আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে (By Poll) তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে।




Related articles

IFA U-13 Football: সোনারপুর ডায়নামিকের বিরুদ্ধে ড্র মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়নের

প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় খেলায় আটকে গেল মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়ন। আইএফএ (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের...

পদত্যাগ করব না, রাষ্ট্রপতি শাসন হলে রেকর্ড থাকুক: মমতা, নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টে যাবে তৃণমূল

নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে দল। বুধবার কালীঘাটে জয়ী বিধায়কদের নিয়ে বৈঠকে জানালেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

ভোট-পরবর্তী অশান্তিতে ২০০ FIR, ৪৩৩ জন গ্রেফতার: আইন হাতে তুলে না নেওয়ার বার্তা DGP-র

ভোট-পরবর্তী অশান্তিতে মোট ২০০টি এফআইআর (FIR) হয়েছে। তার জেরে ৪৩৩ জনকে গ্রেফতার ও কমপক্ষে ১১০০ জনকে আটক করা...

বিজেপিকে শুভেচ্ছা দেবের! কী জানিয়েছেন তৃণমূল সাংসদ

রাজ্যে প্রথমবার ক্ষমতায় আসছে বিজেপি (BJP)। চলছে পালাবদলের রাজনীতি। এর মধ্যেই তৃণমূল সাংসদ-অভিনেতা দেবের (MP-Actor Dev) একটি পোস্ট...